বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য

R
riyadx2

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করবো।

ভুমিকা : বাংলাদেশ প্রকৃতির রূপের ভান্ডার। এদেশের মতাে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনাে দেশে নেই । এদেশের সুজলাসফলা, শস্য-শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । পালাক্রমে আসা ছয়টি ঋতুতে এদেশের প্রকৃতি ভিন্ন। ভিন্ন সাজে সজ্জিত হয়। বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা কত অপূর্ব সুন্দর কবিতা ও গান রচনা। করেছেন।

সোর্স 

বাংলার পল্লি-প্রকৃতির সৌন্দর্য :

গ্রামবাংলার সৌন্দর্যই এদেশের প্রকৃত সৌন্দর্য । ৮৭ হাজারেরও বেশি গ্রাম নিয়ে আমাদের এই বাংলাদেশ। এদেশের মাঠে মাঠে সােনার ফসল ফলে। গ্রামে গ্রামে আম-কাঠাল তাল-নারকেল সুপারি খেজুর গাছের সারি। প্রকৃতি | যেন সৌন্দর্যের হাট বসেছে পল্লিতে। যেদিকে চোখ যায় কেবল অন্তহীন সবুজের সমারােহ। মনে হয় বিচিত্ৰবেশী প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে । মাঠে মাঠে রাখালের গরু চরানাে আর মাতাল বাঁশির সুর।

বাংলাদেশের ভূ-প্রকৃতির রূপ :

পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন । এদেশে রয়েছে উঁচুনিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ– যা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে । আবার এদেশে বিভিন্ন অঞ্চলভেদে প্রকৃতির আলাদা সৌন্দর্য লক্ষণীয়। ভাওয়াল, মধুপুর ও লালমাই পাহাড়ের গজারি ও শালবন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, উত্তরে গারােপাহাড়, সিলেটের চা বাগান, দক্ষিণের সুন্দরবন। দক্ষিণে বঙ্গোপসাগরের, নারকেল আর সুপারির বাগানে শােনা যায় বাতাসের মধুর গান । সমুদ্রের উত্তাল গর্জনে ভেসে আসে ভাষার অব্যক্ত ছন্দময়তা। 

সোর্স 

বাংলাদেশের নদ-নদীর সৌন্দর্য :

এদেশের প্রকৃতিতে নদ-নদী যুক্ত করেছে সৌন্দর্যের নতুন মাত্রা। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতি, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলি, বুড়িগঙ্গা। আরও কতাে মধুর নামের নদীর ধারা বহমান এই বাংলাদেশে। তাইতাে নদীর সাথে এদেশের মানুষের গভীর মিতালি। নদী এদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে সম্পৃক্ত । জেলের নৌকায় মিটমিট করে জ্বলে ওঠা বাতিগুলাে দেখে মনে হয় যেন নদীর বুকে আলাের মিছিল ছুটেছে। বিভিন্ন নদ-নদী বাহিত পলিমাটিতে বাংলাদেশ যেমন হয়েছে শস্য-শ্যামলা, আবার নদী রুদ্ররূপ ধারণে হয়ে ওঠে উত্তাল ।

বাংলাদেশের ফল ও পাখির সৌন্দর্য 

বাংলার সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে নানা রং-বেরঙের ফুল-ফল ও পাখি । গাছে গাছে অসংখ্য পাখির বিচরণ আর কিচিরমিচির মানুষের মন ভরিয়ে দেয়।

ধন্যবাদ মনযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।

Comments

dalim8563
beautiful