সকাল বেলা আম বাগান এবং ধান‌ ক্ষেত দেখতে গিয়েছিলাম।

R
riyadx2
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আম বাগান এবং ধান‌ ক্ষেত নিয়ে আলোচনা করবো।



আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চিন্তা করলাম যে আজকে আমাদের সব জমি থেকে ঘুরে আসবো। বিগত কয়েক দিন থেকে আমি কোথাও বের হতে পারি নাই,কারণ আমার একটা হাত ভেঙে গেছে, এখন একটু সুস্থ তাই আজকে একটু বের হওয়ার চিন্তা করতেছি। বাসায় আর ভালো লাগতেছে না। ছেলে মানুষ সব সময় ঘুরার চিন্তায় থাকে। ছেলেরা বাড়িতে সব সময় থাকতে চায় না।





আমি নাস্তা শেষ করে আমি প্রথমে আমাদের আম বাগানের উদ্যশে বের হয়ে গেলাম। বাগানে গিয়ে দেখলাম আম গাছ গুলো মোটামোটি অনেক ভালোই আছে।আম গাছের কোন সমস্যা নেই। আমগাছ গুলোর কুশি বের হয়েছে। বাগান একবারে নতুন ডাল পালায় অন্যরকম একটা সৌন্দর্য আসছে।দুর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে।






আম বাগান দেখা শেষ করে আমি আমাদের ধান ক্ষেত দেখার জন্য রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ধান ক্ষেতে পৌঁছলাম। আমাদের বাসা থেকে আমাদের ধান ক্ষেত প্রায় দুই কিলোমিটার দুরে।তাই আস্তে একটু‌ সময় লাগে। ধান ক্ষেতে এসে দেখি ধান পেকে হলুদ হয়ে গেছে।দুর থেকে সোনার মতো দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি ধান ক্ষেত কাটা লাগবে।



আমাদের ধান ক্ষেতের আশেপাশে প্রায় সবাই ধান কেটেছে। আমাদের ধান খুব তাড়াতাড়ি কাটতে হবে। ধান কেটে সবাই রোদে শুকানোর জন্য জমিতে রাখছে। ধান শুকালে আটি‌ বেঁধে বাসায় নিয়ে আসবে।

Device: symphony
Model: z16
Address: Bangladesh, Rangpur
Shot by:  @riyadx2

Comments