ভুমিকা: বর্তমান শরৎকাল।এই সময়ে কাশের ফুল হয়।শরৎকালে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়। গাছে গাছে ফুল হয় ফল হয়।
কাশফুল দেখতে যাওয়ার গল্প:
আমরা তিন বন্ধু কলেজ শেষে মেসে এসে খাওয়া দাওয়া করার পর মোবাইলটা হাতে নিয়ে দেখি সবাই শুধু কাশফুলের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিতেছে।
তার পর আমরা তিনজন বন্ধু ভাবতে লাগলাম যে,আমরাও আজকে কাশফুল বনে বেড়াতো যাবো। তারপর তিনজন বন্ধু রেডি হয়ে গেলাম।রেডি হয়ে মেস থেকে বের হয়ে একটা রিকশা ডাকলাম,ডেকে তিনজন রিকশায় উঠলাম। কিন্তু কেউ আমরা জানি না যে কোথায় কাশফুলবন রয়েছে।
কিছুক্ষণ পর রিকশা ওয়ালা মামা বললো যে, তোমরা পিছনে বসে থাকো তোমাদের কাশবনে নিয়ে গিয়ে নেমে দিচ্ছি। রিকশা ওয়ালা মামা ১০ মিনিটের মধ্যে আমাদের কে কাশবনে নিয়ে যায়।
রিকশা থেকে নেমে আমরা রিকশা ওয়ালা মামা কে তার ভাড়া দিয়ে দিলাম। ভাড়া দিয়ে আমরা চলতে লাগলাম কাশবনের দিকে। কাশবনের একটু কাছাকাছি গিয়ে দেখি ছেলে মেয়েদের অনেক ভিড়। তখন আমি তো অবাক।
কাশবনের কাছাকাছি এসে দেখি কাশফুল একেবারে নেই,সব ফুল পড়ে গেছে। আমাদের উচিত ছিল আরো কয়েকদিন আগে আসার।তখন ওই জায়গা থেকে ঘুরে নৌকায় করে উঠে নদীর অপর প্রান্তে গেলাম।ওই পাড়ের থেকে এই পাড়ে একটু ফুল বেশি ছিল।
ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল।তাই আর ছবি তুলতে পারলাম না।পরে আবার নৌকায় করে উঠে নদীর এ প্রান্তে আসলাম।এসে রিকশায় উঠে মেসে চলে আসলাম।
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা।
ডিভাইস: symphony
মডেেল: z16


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে