কপিরাইট মুক্ত ছবি: unsplash
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আমাদের রংপুরের ফুটবলার সিরাত জাহান স্বপ্না কে নিয়ে।
বাংলাদেশ ফুটবলের “রাজকন্যা” সে। নাম সিরাত জাহান স্বপ্না। খেলায় আসার আগে বিয়ে হওয়ার কথা ছিল তার। কিন্তু বিয়েকে না বলে আজ মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন। এই স্বপ্না ও তার দল দেশের জন্য নিয়ে আসছেন একের পর এক জয়।
অনূর্ধ্ব ১৮ দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা হলেন স্বপ্না। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, খেলায় আসার আগে বিয়ে হওয়ার কথা ছিল, তার আগে দু বোনের বিয়ে দিয়ে দেয় পরিবার। তবে পরিবারকে বুঝিয়ে খেলার পথে আসেন স্বপ্না। স্কুল ফুটবলের গণ্ডি পেরিয়ে এখন তিনি জাতীয় দলের খেলোয়াড়।
তার গায়ে এখন ১০ নম্বর জার্সি। যেকোনো দলেই সেরা খেলোয়াড়কে দেয়া হয় ১০ নম্বর জার্সি। এটা যেই পড়ুক না কেনো একটা প্রত্যাশার চাপ পরে তার ওপর। আর সেই চাপ সামলে জয় নিয়ে আসছেন স্বপ্না
২০০১ সালে রংপুরে জন্ম হয় সিরাত জাহান স্বপ্নার। তিনি বলেন, ‘আমার বাবা খেলাধুলা পছন্দ করতেন, মা একটু অপছন্দ করতেন, কিন্তু বাবার ইচ্ছাতে ফুটবল খেলতে আসি, এখন ভালো করার পর মা-বাবা দুজনই সাপোর্ট দেন।’
সেপ্টেম্বর মাসে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এর এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে ১৭ গোল হজম করে পাকিস্তান।
আর এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন স্ট্রাইকার স্বপ্না। ছয়টি গোল করেন। পুরো আসরে মোট সাতটি গোল করেন তিনি।
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

