সোর্স
আপনারা সকলেই অবগত আছেন যে দীর্ঘ এক মাস আগে সড়ক দুর্ঘটনায় আমার একটি হাত ভেঙে যায়। কিন্তু দীর্ঘ দিন যাবত আমার হাত ভালো হচ্ছে না।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার হাতটি এক্সরে করে দেখবো হাতের ভিতরে কোন সমস্যা আছে কি না। বৃহস্পতিবার (আজ) সকাল দশ ঘটিকায় আমি রংপুর (এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের) উদেশ্যে বের হয়ে গেলাম।
সোর্স
বাড়ি থেকে কিছু দুর পর বাজার , বাজারে গিয়ে একটা অটোতে আমি এবং আমার বাবা এবং আমার ভাই সহ রওনা দিলাম। কিছু দুর যাওয়ার পর আরেকটি বাজার চলে আসলো সেখানে আমরা গাড়ি পরিবর্তন করে আরেকটি অটোতে উঠলাম। অটোতে সাত জন যাত্রী ছিল। দুই জন মেয়ে পাঁচ জন ছেলে।তার পর আমরা রংপুর দর্শনায় পৌঁছলাম। সেখানে আমরা অটো থেকে নেমে আরেকটি গাড়িতে উঠলাম।
সোর্স
তার পর আমরা রংপুর মেডিকেল মোড়ে চলে আসলাম। অটো থেকে নেমে মেডিকেল এর উদ্যশ্যে যাইতে লাগলাম। সামনে একটা বড় ওভার ব্রিজ। আমরা ওভার ব্রিজের উপর দিয়ে রাস্তার অন্য পাশে চলে আসলাম। সামনে আমাদের গন্তব্য স্থান। আমরা চলে আসলাম সেই কাঙ্খিত এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে।এসে কিছুক্ষণ বসে থাকার পর আমরা এক্স রে করার জন্য রিসিপ করলাম।এক্স রে ফি ১২০০ টাকা। আমরা ১২০০ টাকা পেমেন্ট করে চলে আসলাম অন্য রুমে। সেখানে একটা মেয়ে আমার থেকে রক্ত নিল।
সোর্স
তার কিছুক্ষণ পর আবার আমাকে ডেকে হাতে একটা পট দিয়ে বলল যে হালকা পরিমাণ পেশাব নিয়ে আসো ।আমি তা নিয়ে আসলাম।তার পর আমার হাত স্কান করার জন্য একটা রুমে নিয়ে গেল। সেখানে মেশিন চালু করে আমার হাতের দুই পাশ স্কান করে।তার পর আমরা ল্যাবের মধ্যে চলে আসলাম। সেখানে সীট আছে আমরা সীটে বসে রিপোর্ট এর অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর আমার রিপোর্ট চলে আসলো।আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তার আমার হাতটি দেখে আমাকে প্রতিনিয়ত ব্যয়াম করার আদেশ দেন।আর কিছু ওষুধ দেন। তার পর আমরা বাসায় ফিরে আসি।


You Must Join Our Discord Channel: https://discord.gg/EwHKnZYa