রংপুর জেলার মধ্যে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে তাজহাট জমিদার বাড়ি অন্যতম। এখানে প্রতিদিন প্রচুর মানুষ পরিদর্শন করতে আসে। জায়গা টি অনেক সুন্দর একটা জায়গা।
রংপুর শহর হতে ছয় কিলোমিটার দক্ষিণে এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির ভিতরে চারটা বড় বড় পুকুর রয়েছে। জমিদার বাড়িতে আটাশটি কক্ষ রয়েছে। কক্ষগুলোর পরিমাণ ১২৮ ফুট।
জমিদার বাড়ির ভিতরে বিশাল একটা মাঠ রয়েছে।যেটি হচ্ছে পার্ক। এখানে অনেক ছেলে মেয়েরা এসে বসে থাকে, আবার ছবি তুলে। এখানে বিভিন্ন প্রকারের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে পার্কটি। পার্কটি দেখতে অনেক সুন্দর এবং উজ্জ্বল।
কিভাবে যাবেন:
আপনারা প্রথমে রংপুর শাপলা চত্বরে গিয়ে একটা অটো কে বলবেন যে আমি তাজহাট জমিদার বাড়ি যাবো,তাহলে অটো ওয়ালা নিয়ে যাবেন।অটো ভাড়া চল্লিশ টাকা। এবং ভিতরে প্রবেশ টিকেট মূল্য ৩০ টাকা।
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে
ডিভাইস: symphony
মডেল: z16


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে