হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল

R
riyadx2

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আমাদের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়িপ্রদান উপলক্ষে মাহফিল নিয়ে।

 

মাদ্রাসা পরিচিতি:

 

মাদ্রাসার নাম খোড়াগাছ রহমানিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসা। মাদ্রাসাটি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডে অবস্হিত। মাদ্রাসাটি ১৫ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।মাদ্রাসাটিতে প্রায় ৫০০ ছাত্র রয়েছে। মাদ্রাসাটিতে একটি লিল্লাহ বোডিং রয়েছে, সেখানে দরিদ্র ছাত্ররা থেকে পড়াশোনা করে। মাদ্রাসায় একটি একাডেমিক ভবন রয়েছে,আরো একটি ভবনের কাজ চলতেছে।

মাদ্রাসার হাফেজ দের সংখ্যা

 

প্রতিবছর মাদ্রাসা থেকে প্রায় ৩০ জন করে হাফেজ বের হয়।প্রতি বছরের ন্যায় এবারও ৩২ জন ছাত্র হাফেজ হন।

 

পাগড়ি প্রদান

 

প্রধান বক্তা সকল হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করে দেন। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মোঃ আব্দুল খালেক শরীয়তপুরী। তিনি সবাইকে পাগড়ি প্রদান করেন। পাগড়ি প্রদান শেষ করে তিনি বক্তব্য দিতে শুরু করেন।

 

মাহফিলে বক্তাদের সংখ্যা

 

 

১. প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন হযরত মাওলানা মোঃ আব্দুল খালেক শরীয়তপুরী।

২. দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন হযরত মাওলানা মোঃ ফরহাদুল জামান মাহাদী (সিরাজগঞ্জ)

৩.তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জসীম উদ্দিন সাহেব দাঃ বাঃ

প্রধান অতিথি

জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ

Comments