বিভিন্ন ফুলের ফটোগ্ৰাফি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে

R
riyadx2
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্ৰাফি নিয়ে আলোচনা করবো।



শীতকাল এসেছে বেশ অনেকদিন হলো। আর এই শীতকালকে ঘিরে একেবারে ফুলে ফুলে সেজে উঠেছে ছিল। ফুলের ফটোগ্রাফির প্রতি একটা ভালোলাগা তৈরি হয়েছে। পৃথিবীর সবথেকে সুন্দরতম জিনিস হচ্ছে ফুল। আর এই ফুলের ফটোগ্রাফি যেভাবে করা হোক না কেন সেভাবেই সুন্দর। আর আমার মত যারা একদমই ভালো ফটোগ্রাফি করতে পারেন না তাদের মনেকে সান্তনা দিতে এই ফুলে ফটোগ্রাফির কোন বিকল্প নেই এই ফটোগ্রাফি না পারার হতাশা থেকে মুক্তি দিতে পারে ফুলের ফটোগ্রাফি। কেননা আগেই বলেছি ফুলে এমনিতেই অনেক সুন্দর আর এটিকে যেভাবেই তোলা হোক না কেন সেভাবেই সুন্দর হবে।



আর আমার ফুলে ফটোগ্রাফির মধ্যে কেমন জানি একটা ভালোলাগা এবং আনন্দ কাজ করে । এখন তো এমন অবস্থা হয়েছে যেখানেই ফুল দেখতে পায় সেখানেই ফটোগ্রাফি করি। যেমন কালকে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে বাহিরে বের হয়ে ছিলাম কিন্তু যাওয়ার পথে দেখি একজন লোক ভ্যান করে কিছু গাছ বিক্রি করছে তার মধ্যে মাত্র কয়েকটি ফুলের গাছ ছিল। আর এগুলো দেখে ও আমি থমকে গেলাম ফুলের ফটোগ্রাফি করবে বলে। এরপর লোকটি থেকে অনুমতি নিয়ে আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছি আর সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি।




অসম্ভব সুন্দর এই ফুলগুলোর দেখতে। আমি প্রথমবারের মতো এই ফুলগুলো দেখেছি। গাঢ় সবুজের মাঝের ছোট্ট নীল ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল। ফুল গুলো দেখতে কিছুটা নীল অপরাজিতা ফুলের মত।



এই ফুলের প্রকৃত নাম আমার জানা নেই তবে আমাদের এখানে এই সকলের কাছে ক্যাকটাস ফুল নামে পরিচিত। এ ফুলের গাছ গুলো কিছুটা ছোট প্রকৃতি। এবং গুচ্ছ আকারে ফুল ধরে। ফুল গাছে লম্বা লম্বা কাটা থাকে। এবং গাছ গুলো একটু বেঁটে প্রকৃতির হাওয়াই গাছের পাতা খুব কম থাকে।



এই ফুলের প্রকৃত নাম জানা নেই আমার তবে এটি পাথরকুচি ফুল নামে ও পরিচিত। আমরা তো মোটামুটি সকলেই জানি পাথরকুচি পাতার উপকারিতা। বিভিন্ন হারবাল ওষুধ ও রূপচর্চার ক্ষেত্রে এই পাথরকুচির পাতার ব্যবহার রয়েছে। আসলে এই পাথরকুচি ফুল আমি খুব কমই দেখেছি। এই ফুলগুলো সাধারণত লাল রঙের হয়ে থাকে।



আমাদের সকলের পরিচিত এবং প্রিয় একটি ফুল নয়ন তারা। এই ফুল টা কিছুটা তারার মত দেখতে। সাধারণত পাঁচটা পাপড়ি থাকে। আমার তো এ ফলটি খুবই ভালো লাগে। এ ফুলের বিভিন্ন রং থাকে যেমন লাল , গোলাপি ইত্যাদি। তবে অতি পরিচিত হচ্ছে সাদা এবং গোলাপী রঙের নয়ন তারা। এই ফুলের যদি ও কোন ঘ্রাণ নেই তবে দেখতে খুবই সুন্দর। প্রায় সারা বছরই গাছে এই ফুল ফোটে। আর খুব সহজে বাড়ির ছাদে কিংবা বারান্দায় এ ফুলের গাছ রাখা যায়।




এখানে বেশিরভাগ ফুলের নাম আর জানা নেই। এছাড়া ও আমি সাধারণত খুব কম ফুলের নাম জানি।



Device: Redmi
Model: Note 9
Camera: 48 MP
Shot by: @riyadx2

Comments

ফুলের ফটোগ্রাফি গুলো এক কথা অসাধারণ ছিলো