১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে প্রত্যক্ষ অংশ নেন।অংশ নেন ১৯৬৯ সালে গন আন্দোলন এবং ১১ দফার দাবিতে ছাত্র দের আন্দোলনেও।১৯৭১ সালে মুক্তি যুদ্ধ শুরু হলে যোগ দেন মুজিব বাহিনী তে (বি এল এফ)। অত্যন্ত দক্ষ এ নেতা যুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর কোম্পানীগঞ্জ থানা শাখার অধিনায়ক ছিলেন।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান এর মৃত্যুর পর তাকে কারাগারে রাখা হয় আড়াই বছরের জন্য। কারাগারে থাকাকালীন সময়ে তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন, এবং দুই বছর পর সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৭৬ সালে প্রকাশিত তাঁর বই Bangladesh A Revolution Betrayed. বইটি প্রকাশিত হয় কলকাতার মনিষী পাবলিসার্স থেকে।
স্পস্টবাদী এ নেতা ১৯৯১ থেকে ২০১৮ পর্যন্ত মোট ৬ বার নোয়াখালী আসন থেকে সংসদ নির্বাচন করেন। অংশ নেন ৫ম,৬ষ্ঠ,সপ্তম নবম ও একাদশ দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ করেন।১৯৯১ সালে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন মওদুদ মাহমুদ । মওদুদ মাহমুদ সে সময় জাতীয় পার্টি থেকে মনোনয়ন পান।এবং জয় লাভ করেন।হেরে গেলেও মনোবল হারাননি দৃঢ় প্রত্যয়ী নেতা।পড়ে গেলেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেখিয়েছেন।১৯৯৬ সালে নোয়াখালী ৫ আসনে আবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন।

