ইঁদুরের গর্ত থেকে ধান বের করা

R
riyadx2
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ইঁদুরের গর্ত থেকে ধান বের করা নিয়ে আলোচনা করবো।



আজকে আমি বিকাল বেলা আমাদের ধান ক্ষেতে ঘুরতে গিয়ে দেখি প্রায় সাত থেকে আট জন বাচ্চা ছেলে মেয়েরা ইঁদুরের গর্ত থেকে ধান বের করতেছে। বাচ্চা গুলোর বাড়ি আমাদের পাশের গ্ৰামে। বাচ্চা গুলো খুবই গরীব ঘরের সন্তান।তারা সকালে দু মুঠো খাত খেয়ে ইঁদুরের গর্ত থেকে ধান বের করার জন্য বের হয়েছে।তারা প্রচন্ড রোদের তাপ সহ্য করে তাদের জীবিকার জন্য ধানের শীষ বের করতেছেন।এরা কেউ কোদাল দিয়ে মাটি খুড়তেছেন আবার কেউ গর্তের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে ধানের শীষ বের করতেছে আবার কেউ ধান বস্তার ভেতরে ঢুকাচ্ছে।



ধান ক্ষেত কাটার আগে জমিতে ইঁদুরের পরিমাণ অনেকটা বেড়ে যায়। ধান কাটার আগে ঈদুররা গর্তের ভিতর প্রচুর পরিমাণ ধান নিয়ে যান।এতে কৃষকরা ব্যপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।ধান কাটার পরে দরিদ্র মানুষের ছেলে মেয়েরা গর্ত থেকে ধান বের করে।ঈদুরেরা যে ধান গুলো নিয়ে যায় তারা সব ধান খাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা সেই সব গর্ত খুঁড়ে ধানের শীষ বের করে। ছোট ছোট ছেলে মেয়েরা প্রতি সিজনে জন প্রতি ২-৪ চার মন ধান সংগ্রহ করে থাকে।এই ধান সিদ্ধ করে তারা চালে পরিণত করে।




আমন সিজনে ঈদুর বেশি পরিমাণে ধান কাটে কারণ, আমন মৌসুমে আবহাওয়া খরা থাকে। এবং ইরি সিজনে বৃষ্টি পাতের কারণে ঈদুর ধান কাটতে পারে না। ইঁদুরেরা সব সময় শুকনো জায়গায় বসবাস করে। তাঁরা পানিতে থাকে না। ইঁদুরের গর্ত থেকে ধান বের করা খুবই ঝুঁকিপূর্ণ কেননা মাঝেমধ্যে কিছু কিছু গর্তে সাপ থাকে।সব কিছু উপেক্ষা করে দরিদ্র ছেলে মেয়েরা ইঁদুরের গর্ত থেকে ধান বের করে।



Device: Symphony
Model: Z16
Camera: 16 MP
Shot by:   riyadx2 

Comments

তোমার পোস্ট অনেক সুন্দর হয়েছে