বাংলাদেশ প্রকৃতির দেশ।এ দেশের চার পাশে প্রকৃতিতে ভরপুর।যে দিকে তাকাই সে দিকেই শুধু সবুজ শ্যামল প্রকৃতিতে ভরা। প্রকৃতির কোন সীমা নেই। প্রকৃতিতে ঘিরে আমাদের এই বাংলাদেশ।এ দেশের প্রকৃতি আল্লাহ তায়ালা নিজ হাতে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রকৃতি দেখলে আমাদের সবার মন ভরে যায়। গাছ পালা মাঠ-ঘাট খাল বিল ইত্যাদি নিয়ে আমাদের দেশ গড়ে উঠেছে। আমাদের দেশের মাটি সোনার চেয়ে ও খাঁটি।
আজকে সকাল বেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমাদের আম বাগানে একটু ঘুরতে গেলাম। গিয়ে দেখি বাগানে অচেনা এক ফুলের গাছ। ফুলের গাছটিতে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে। ফুল গুলো দেখতে অসাধারন লাগছিল। আমি ভাবলাম যে কয়েকটি ছবি তুলিয়ে নেই। আমার পকেট থেকে হ্যান্ডসেটটি বের করে কয়েকটি ছবি তুলিয়ে নিলাম। ছবি গুলো অনেক সুন্দর উঠেছে। ফুল গুলো দুর থেকে দেখতে আমার খুব ভাল লাগছে। আমি ভাবতেছি একটা ফুল ছিঁড়ে নিয়ে বাসায় নিয়ে যাবো।পরে ভাবলাম যে থাক এই ফুল বাসায় নিয়ে গিয়ে কি হবে।
তার পর আমি আমাদের আম বাগান গুলোতে ঘুরতে লাগলাম। আমের গাছ গুলো তে পোকা মাকড়ের আক্রমণ বেড়ে গেছে ঔষধ প্রয়োগ করতে হবে।সব বাগান দেখা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার সময় আমাদের গ্ৰামের সব ছেলেরা এক জায়গায় বসে গল্প করতেছে । আমিও তাদের গল্পের মাঝে গিয়ে বসলাম। তাদের সাথে অনেক গল্প করা হলো। তার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে একটু ঘুমাই লাম।
Device. : Redmi
Model. : Note 9
Camera. : 48 MP
Shot by. : @riyadx2

