মাল্টার বাগান

R
riyadx2
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মাল্টার বাগান নিয়ে আলোচনা করবো।

মাল্টা বর্তমান বাংলাদেশের একটি জনপ্রিয় ফল।যা দিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ অতিথি অ্যপায়ন করে।এটি একটি অর্থকরী ফসল। খুবই লাভজনক চাষ। বাংলাদেশে এখন সবাই মাল্টা চাষের জন্য আম গাছ তুলে ফেলছেন।


আমার চাচাতো ভাই আসাদ সে অনেক কঠোর পরিশ্রম করে একটি মাল্টা বাগান তৈরি করেছেন। তার সফলতার পিছনে অনেক পরিশ্রম রয়েছে।সে খুব ছোট বেলা থেকে মাল্টা চাষ করার জন্য খুবই আগ্ৰহী।

সে সর্বপ্রথম তার নিজ বাড়িতে ১০-১৫ টি গাছ এনে লাগান। কিন্তু বাসা বাড়িতে গরু ছাগল তার সব গাছ খেয়ে ফেলে।পরে তিনি ভাবলেন যে আমি আমার মাঠের জমিতে মাল্টা গাছ লাগাবো।পরে তিনি তার একটা ভালো জমি দেখে সেখানে ৫০ টি মাল্টা গাছ লাগালেন।



কিছু গাছ টিকে থাকে আবার কিছু গাছ মারা যায়। এটা কোন ব্যাপার না। মাল্টা গাছ গুলো অনেক বড় হওয়ার পরেও গাছ গুলোতে ফুল আসতেছিলো না।পরে সে দিশেহারা হয়ে যান। অনেক টাকা ব্যয় হয়েছিল।
পরে তাকে গ্ৰামের এক দাদা বললেন যে এখানে মাল্টার ফুল আসবে না। তুমি এই গাছ গুলো তোমার বাসার কাছাকাছি কোনো উঁচু জমিতে লাগাও।



সে দাদার কথা মত গাছ গুলো তুলে নিয়ে এসে তার বাসার সামনে একটা জমিতে লাগালো।পরে ছয় মাসের মধ্যে মাল্টা গাছ গুলোতে ফুল আসে এবং প্রথমবারেই খুব ভালো ফলন হয় মাল্টার।



সে এখন প্রতিবছর এই বাগান থেকে প্রায় তিন লাখ টাকা উপার্জন করেন।তাতে তার পরিবার খুব সুন্দর ভাবে চলে। প্রথমে তার অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন সে তার কষ্টের ফল পেয়েছে।

ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে।
ডিভাইস: symphony
মডেল: z16

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png