ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। প্রতি দুই মাস পর পর থিতু পরিবর্তন হয়।পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল। শীত আসার সাথে সাথেই একটা পরিবর্তন লক্ষ্য করা যায়।বনে বনে পাখিদের কিচিরমিচির, এবং অতিথি পাখিদের আগমন ঘটে।
অন্যান্য রিতুর তুলনায় শীতকাল একটু অভিন্ন। প্রকৃতির পালা বদল হয় এই শীতকালে এবং গাছের পাতা ঝরে যায়। ফসল বিহীন মাঠ ঘাট। এই শীতকালে সূর্যের দেখা মিলে না। শীতের সকালে যতদুর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার।
সকাল বেলা লেপ কাঁথার নিচ থেকে উঠতে মন চায়না। শীতের সকালে একটু রোদ বের হলে সেখানে লোকের ভিড় জমে।সূর্যি মামা আস্তে আস্তে কুয়াশার আস্তরন ভেদ করে একটু কিরন দেয়।
গ্ৰামে শীতের সকাল
গ্ৰামের অধিকাংশ মানুষ কৃষক।তারা সকাল বেলা শীত কে উপেক্ষা করে বের হয়ে মাঠে কাজ করতে বের হয়, তাদের জীবিকা নির্বাহের জন্য। শীতকালে শুরুর দিকে পাকা ধান কাটার ধুম পড়ে। তখন কৃষকরা মনের আনন্দে ফসল কেটে বাসায় নিয়ে আসে।
শীতকালের পিঠা
পৌষ মাসে গ্ৰামে পিঠা খাওয়ার ধুম পড়ে।প্রত্যেক বাড়িতে পিঠা তৈরি করে।যেমন ভাপা পিঠা, তেল পিঠা,চিতাই পিঠা ইত্যাদি।
শীত কাল আমার কাছে এক প্রিয় রিতু। ভালো খাওয়া দাওয়ার জন্য এ রিতুর কোন তুলনা হয় না। শীত কালে বৃষ্টি পাত হয় না।চলা ফেরা করতে অনেক সুবিধা পাওয়া যায়। আমার কাছে শীতকাল সব রিতুর রাজা।
সবাইকে অনেক ধন্যবাদ
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে
ডিভাইস: symphony
মডেল: z16


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ