পদ্মা সেতু বিশ্বের কততম সেতু

R
riyadx2

স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব। সেতু নিয়ে দেশ বিদেশের মানুষের আগ্রহের সীমা নেই। দেশের টাকায় এতো বড় স্থাপনা নির্মানের ঘটনা এটাই প্রথম। পদ্মা সেতু শুধু বাংলাদেশেই নয় বিশ্বের ইতিহাসেও জায়গা করে নিয়েছে। পদ্মা সেতু এশিয়ার কততম সেতু আর বিশ্ব দরবারে তার অবস্থান কী তা জানাতেই আজকের এই লেখা। এই লেখার মাধ্যমে পদ্মা সেতু সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

পদ্মা সেতু বাংলাদেশের মানুষের গর্বের ও অহংকারের। পদ্ম সেতু এশিয়ার কততম সেতু ? এ প্রশ্নের উত্তর এ লেখার শেষের দিকে পাওয়া যাবে। তার আগে পদ্মা সেতুর সাথে সারা দেশের যোগাযোগের চিত্রটা দেখে নেওয়া যাক।

 

পদ্মা সেতু দিয়ে ঢাকার সাথে সড়কপথে সরাসরি যুক্ত হয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলা। শুধু দক্ষিণের জেলাগুলোই নয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি আমুল পরিবর্তন এসেছে। দক্ষিণের সাগর সীমান্ত কুয়াকাটা থেকে উত্তরের শেষ সীমা তেঁতুলিয়ার দূরত্ব ৮০০ কিলোমিটার। দীর্ঘ এই পথ পাড়ি দিতে অন্তত নয়টি স্থানে ফেরি পারাপার ছিল।

এর আগে কয়েকটি নদীতে ছোট ছোট সেতু নির্মান এবং সর্বশেষ পদ্ম সেতু নির্মানের ফলে আর কোন ফেরি পারাপার নেই। একইভাবে উত্তর-পূর্ব প্রান্তের জেলাগুলোর সাথে খুলনার যোগাযোগ ব্যবস্থাও সহজ হয়েছে। সিলেটের জাফলং থেকে খুলনার দূরত্ব ৫৬৫ কিমি। এ পথেও আর কোন ফেরি রইল না।

পদ্ম সেতু এশিয়ার কততম সেতু তা জানার আগে আমরা অন্যান্য বিষয়গুলোতে একটু চোখ বুলিয়ে আসি

মানুষ ও পশু পাখির যেমনি আয়ুষ্কাল রয়েছে তেমনি মনুষ্য নির্মিত ইমারত, সেতু, সড়ক ও বিভিন্ন স্থাপনার নির্দিষ্ট মেয়াদকাল নির্ধারিত হয়। কোন স্থাপনা কতো দিন টেকসই হবে তা নির্ধারিত হয় নির্মান কৌশল ও নির্মান সামগ্রীর সক্ষমতার উপর। তাই পদ্মা সেতু নির্মানকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরাও এর আয়ুষ্কাল নির্ধারণ করেছেন। রিকটার স্কেলে ৯ মাত্রার ভুমিকম্প সহনশীল পদ্মা সেতুর আয়ুষ্কাল একশো বছর। পদ্মা সেতু নির্মানের স্তুরে স্তুরে রয়েছে নানা স্থাপত্যশিল্পের ছোয়া।

 

বিশ্বের অন্যতম খরস্রোতা পদ্মা নদীর বুকে সেতু নির্মান করা ছিল অসম্ভব একটি বিষয়। বাস্তব সম্মত একটি মহাপরিকল্পনা আর মানসম্মত সামগ্রী ব্যবহারের কারনে এর জীবনকাল একশো বছর ধরা হয়েছে। যা বিশে^র অন্যান্য বড় সেতুর সাথে সামঞ্জস্যপূর্ণ।

Comments

opsin

Copy past post

 

Source: https://mchokh.com