আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে স্বপ্নপূরী ভ্রমণ নিয়ে আলোচনা করবো।
ভ্রমণ এর আয়োজন:
আমরা আমাদের গ্ৰামের ছেলেরা অনেক দিন থেকে ভাবছি যে কোথাও বেড়াতে যাবো। কিন্তু যাওয়ার মতো তেমন ভালো কোন জায়গা পাওয়া যাচ্ছে না।পরে অনেক ভাবা ভাবির পর আমি তাদেরকে বললাম যে চলো দিনাজপুরের স্বপ্ন পরী যাই,তখন তারা সকলেই একমত পোষণ করলো।
পরে আমরা একটা মাইক্রো গাড়ি ভাড়া করে রাখি। তারপর তারিখ ঠিক করলাম।তারিখ ছিল ১০/৪/২০২২ ইং। আমরা এই তারিখে সবাই প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠলাম।ড্রাইভার দুই ঘন্টার মধ্যে আমাদের কে গন্তব্য স্থানে পৌঁছাল।
ভিতরে যা যা দেখেছি:
আমরা সবাই প্রথমে স্বপ্নপুরীর মাঝখানে গেলাম। গিয়ে দেখি যে সেখানে একটি ভুতুড়ে বাড়ি, সেখানে প্রবেশ ফি প্রতিজনের দশ টাকা, আমরা সবাই টাকা দিয়ে সেখানে প্রবেশ করলাম। সেখানে ঢুকে একটুও মজা পাইনি,দশ মিনিট পর সেখান থেকে বের হয়ে গেলাম সবাই।
তার পর প্রবেশ করলাম সৌরজগতে। সেখানে ঢুকে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। কিভাবে চন্দ্র গ্ৰহন, সূর্য গ্ৰহন হয়, কিভাবে বৃষ্টি আসে, কিভাবে বিদ্যুৎ চমকায় ইত্যাদি জানছি।
তারপর আমরা স্পিডবোর্ডে উঠলাম সবাই, অনেক ভাল লাগছে এবং মজাও হয়েছে অনেক।
পার্কটির চতুর্দিকে বিভিন্ন ধরনের ফুল এবং মূর্তি দিয়ে সাজানো,যা সবার মন ভরে দেয়। শিশুদের জন্য রয়েছে নানা ধরনের খেলনা।তার পর কিছু ফটোশুট করে আমরা বাসার দিকে রওনা দিলাম।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য
ছবি গুলো আমার বড় ভাই এর ফোন দিয়ে তোলা
ডিভাইস: vivo
মডেল: y12s


যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে