অন্য ভাষার বাচনভঙ্গি এবং শব্দ কেনো আমাদের হাসায়

R
rhrasida
আসসালামু আলাইকুম
সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আশা করি প্রত্যেকে ভালো ও সুস্থ আছেন। Serey তে এটি আমার হয় ২য় তম পোস্ট। এখানে আমি আজ করতে যাচ্ছি কেনো মাতৃভাষা ব্যতিত অন্য ভাষা আমরা যখন শুনি কেনো তা আমাদের কাছে হাস্যকর লাগে এবং আমরা কেনো আনন্দিত হই। অন্য ভাষার প্রতি এই যে আমাদের প্রতিক্রিয়া তা আদৌ সঠিক কিনা এবং এক্ষেত্রে আমাদের কি করনীয় তা তুলে ধরার চেষ্টা করব।



প্রতিটি স্বজাতির একটি ভাষা রয়েছে, যাকে আমরা মাতৃভাষা বলি। মাতৃভাষা স্রষ্টার এক অপরূপ মহা মূল্যবাদ দান। 



কেননা একটি ভাষার সাহায্যে প্রতিটি গোষ্ঠী নিজেদের মাঝে কথপকথন, মনের ভাব প্রকাশ ও যোগাযোগ স্থাপন করে থাকে। পৃথিবীতে অসংখ্য জাতি, গোষ্ঠী ও বহুভাষাবিদ সম্প্রদায় রয়েছে। গুগলের তথ্য হিসেব অনুযায়ী জানা যায় পৃথিবীতে প্রায় ৭,১১১টি ভাষা রয়েছে। তন্মধ্যে আমাদের বাঙ্গালি জাতির ভাষা বাংলা অন্যতম। কিন্তু বাংলা ভাষা অত্যন্ত সাবলিল ও ব্যকরণগত দিক থেকে অত্যন্ত সহজ একটি ভাষা। বাংলা ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে তার পিছনে অনেক কারন, ইতিহাস ও পণ্ডিতদের অনেক মতভেদ রয়েছে।



আমাদের বাংলা ভাষায় সমাজের অঞ্চল ভেদে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের দেশে বিভাগ অনুযায়ী এক বিভাগের মানুষের ভাষা ভিন্ন ভিন্ন রকম। অঞ্চলভেদে একই শব্দের প্রয়োগ ভিন্ন হয়ে থাকে। যার ফলে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের ভাষা বুঝতে পারেনা যার কারনে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষেরা ভাষাকে হাসির খোরাক হিসেবে গ্রহন করে থাকে। যেটা মোটেই উচিত নয়।



আমাদের বাংলাদেশে একটি প্রবাদ ব্যবহৃত হয়ে থাকে প্রবাদটি হচ্ছে,

"এক দেশের বুলি আরেক দেশের গালি"

অথাৎ, একদেশের মানুষ যে কথা বা শব্দ ব্যবহার করে তা অন্য একটি দেশের মানুষ অমার্জিত কথা বা শব্দ হিসেবে প্রয়োগ করে থাকে যার ফলে খুব সহজেই একে অন্যের কাছে হাস্যকর মনে হয়।



অনুরপ আমরা যখন চাইনিজ, জপানিজ, রাশিয়াদ ইত্যাদি ভাষা শুনি যা আমাদের বোধগম্য হয় না এবং আমাদের কাছে তা হাস্যকর লাগে। অনুরূপভাবে, আমাদের দেশের ভাষাও তাদের নিকট একই অনুভূত হয়।

কিন্ত এই হাস্যরস মোটেই কাম্যনয় কেননা প্রতিটি ভাষা সৃষ্টিকতা প্রদও। প্রত্যেকের উচিত একে অন্যের ভাষাকে সম্মান করা।

কেননা প্রতিটি ভাষার পিছনে অনেক অবদান, ইতিহাস জড়িয়ে থাকে।



আমাদের উচিত অন্যের ভাষাকে ব্যাঙ্গাত্মক না করা বরং শ্রদ্ধার চোখে দেখা। কারণ প্রতিটি ভাষা দ্বারা স্রষ্টাকে ডাকা যায়।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য। আপনার মূল্যবান মতামত টি জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন দিনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। 

Comments

merle24
Amazingly explained.. Good work
খুব সুন্দর লিখেছেন।