ইমরান খানের হামলার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের

R

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মামলা নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অন্যথায় আদালত স্বপ্রণোদিত হয়ে নোটিশ দিবে বলে সতর্ক করা হয়েছে। 

সোমবার (৭ নভেম্বর) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনার মামলা ইস্যুতে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি আতা বিন্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি হয়।

 

ইমরান খানের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মামলার জন্য একাধিকবার আবেদন করা হলেও, তা প্রত্যাখ্যান করেছে স্থানীয় পুলিশ।

 

আদালতের দারস্থ হওয়ার পাশাপাশি রাজপথেও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে তেহরিক-ই-ইনসাফ। আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার আবারও লং মার্চ শুরুর কথা থাকলেও, তা একদিন পিছিয়েছে দলটি। 

পাক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খানের পূর্ণ সুস্থতার জন্যই অপেক্ষা করছে তারা। 

Comments

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness
sereybd

নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

 

 

আমাদের ডিসকর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল - - https://discord.gg/2mE3s6TB