হজ করতে হেঁটে ৫৪০০ কিলোমিটার

R

পাকিস্তানের পাঞ্জাব জেলার ওকারা থেকে পবিত্র নগরী মক্কায় হেঁটে স্বপ্নের যাত্রায় রওনা হয়েছেন এক পাকিস্তানি যুবক।

 

২৫ বছর বয়সী উসমান আরশাদ শুধু একটি ছোট ব্যাকপ্যাক এবং একটি কালো ছাতা নিয়ে ২০২৩ সালের হজে সময়মতো অংশ নেওয়ার জন্য মক্কার উদ্দেশে হাঁটছেন।

গত ১ অক্টোবর থেকে আরশাদ তার নিজ শহর ওকারা থেকে এই আধ্যাত্মিক যাত্রা শুরু করেন এবং প্রায় আট মাসের মধ্যে তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাবেন বলে আশা করছেন।

ইরান, ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছাবেন আরশাদ। দীর্ঘ এই পথটি প্রায় ৫ হাজার ৪০০ কিলোমিটার। তিনি প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার হাঁটছেন।

আরশাদ বলেন যখন আমি খুঞ্জেরাব থেকে ফিরে আসি তখন আমি হজের জন্য মক্কার দিকে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি সেই যাত্রা যা প্রত্যেক মুসলমানের কাম্য। তাই আমি পায়ে হেঁটে এই স্বপ্নের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি হাঁটতে ভালোবাসি বলেন উসমান আরশাদ। 

Comments

hayat90
এই পোস্টটিকে আপনি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। আপনার পোস্টটি চমৎকার ছিল কিন্তু সংক্ষিপ্ততার কারণে এর সৌন্দর্য কমে গেছে। আপনার পোস্টে সত্যি অসাধারণ এবং ইউনিক। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর পোস্ট আপনার থেকে আশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
sereybd

মান সম্মত পোষ্ট করতে আপনার পোষ্টের লেখা গুলো কমপক্ষে ২৫০ বা ৩০০ ওয়ার্ড লেখুন এবং পিকচার বা ছবি দিয়ে পোষ্টকে মান সম্মত করুন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ