মানুষ রুপি শয়তান /// People are devils

R

মানুষের মধ্যে মনুষত্ব বোধ না থাকলে যা হয় আরকি। একটা মানুষ  কেমন করে এমন একটা কাজ করতে  পারে । আসলে এটা ভাবতেই অবাক লাগে। ইবলিশ শয়তান তো আছেই আমি মনে করি মানুষ শয়তান গুলো আরো বেশি ভয়ংকর। একটা খারাপ মানুষ  সব জায়গার জন্য ক্ষতিকারক পরিবার,রাষ্ট্র ,সমাজ,শিক্ষাপ্রতিঠান সব জায়গার জন্য ক্ষতিকারক। যার মধ্যে আল্লাহ ভয় থাকেনা আসলে তার দ্বারা সব কিছুই করা সম্ভব। সমাজে মধ্যে এতো অপকর্মের জন্য আসলেই দায়ী কার? উচ্চশিক্ষিত হলেই ভালো মানুষে কেউ পরিনিতো হয়না। ধর্মীয় জ্ঞান অবশ্যই দরকার। একটা বাচ্চা কে ছোট থেকেই ধর্মীয় জানে বড়ো করা উচিত। শুধু বাচ্চা কে না তার পিতা মাতা কে তার জন্য  রোল মডেল হতে হবে। তাই বাবা মা কে অবশ্যই শরীয়ত মোতাবেক চলা উচিত। তাহলেই আমরা সমাজে শান্তি পূর্ণ ভাবে বসবাস করতে পারবো । 

গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় আয়াত। পরদিন শিশুর বাবা সোহেল রানা এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরে ২৪ নভেম্বর রাত ১১টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী সড়ক থেকে ঘাতক আবির আলীকে গ্রেপ্তার করে পিবিআই।

আটকের পর পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে শিশু আয়াতকে মুক্তিপণের উদ্দেশে অপহরণের কথা স্বীকার করেন আবির আলী। পরে শ্বাসরোধে হত্যা করে ছয় টুকরা করে সাগরপাড়ে ফেলে দেয়।আয়াতের স্বজনরা জানান, আয়াতের নিখোঁজের পর ঘাতক আবিরও তাদের বাসায় এসেছিল। সে আয়াতের মা-বাবাকে ধৈর্য ধারণ করতে বলেন। এমনকি আয়াতের খোঁজে আবির নিজেও বিভিন্ন স্থানে গিয়েছিল। যার কারণে সে সন্দেহের বাইরে ছিল।

আয়াতের স্বজনদের ঘাতক আবির জানিয়েছিল, নিখোঁজের দিন তার সঙ্গে আয়াতের দেখা হয়েছিল। তাকে আদর করে ছেড়ে দিয়েছিলেন। আয়াতের স্বজনরা পিবিআই তদন্ত কর্মকর্তাদের এ কথা জানালে সিসিটিভি ফুটেজ দেখে আবিরকে সন্দেহ করে পিবিআই।


আজ এ খবর টা পরে অনেক কষ্ট লাগলো। একটা বাচ্চা কে বড়ো করতে বাবা মা কতো কষ্ট করে আর এক শয়তান এসে সব ধ্বংস করে দেয়। আল্লাহ তায়ালা সবাইকে ধর্য্য ধারণ  করার তৌফিক দান করুক|   

What happens if there is no sense of humanity in people. How can a person do such a thing. In fact, it is surprising to think. Iblish devils exist, I think human devils are more dangerous. A bad person is harmful to all places, family, state, society, educational institutions are harmful to all places. He who has no fear of Allah can do anything. Who is really responsible for so many crimes in society? Being highly educated does not make one a good person. Religious knowledge is essential. A child should be brought up religiously from an early age. Not only the child but also his parents should be role models for him. So parents should follow Sharia law. Only then we can live peacefully in the society.


Ayat went missing from Bandartila area of ​​Chittagong's EPZ police station on November 15. The next day, the child's father, Sohail Rana, filed a missing diary in the EPZ police station. Then on November 24 around 11 pm, PBI arrested the killer Abir Ali from Akmal Ali road under EPZ police station.

Abir Ali admitted to abducting Ayat for ransom during PBI's interrogation after his arrest. Later, he was killed by strangulation and thrown into six pieces on the seashore. Ayat's relatives said that the killer Abir also came to their house after Ayat's disappearance. He asks Ayat's parents to be patient. Even Abir himself went to different places in search of verses. Because of which he was beyond suspicion.

Aabi, the killer of Ayat's relatives, said that he met Ayat on the day of his disappearance. Loved him and left him. When Ayat's relatives informed the PBI investigating officers about this, the PBI suspected Abir after seeing the CCTV footage.


I felt a lot of pain after this news today. How hard parents work to raise a child and a devil comes and destroys everything. May Allah Ta'ala grant us all the strength to endure.

Comments