প্রিয় বন্ধু মহল,
সবাই কেমন আছেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আপনারা কি আমার জন্য দোয়া করেছেন, যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারি।
বৃষ্টি এই কথাটি শুনতে সবার কাছেই একটু ভিন্ন লাগবে কারণ এই দিনটি অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে জীবন যুদ্ধে হেরে যাওয়ার একটি দিন। চলুন বৃষ্টির মানে খোজার চেষ্টা করি.............
- বৃষ্টি মানে একটি ঘরে আবদ্ধ থাকা
- বৃষ্টি মানে বৃষ্টিতে ভেজা কত আনন্দ
- বৃষ্টি মানে মাথার উপর ছাতা নিয়ে বাহিরে ঘুরতে বেড়ানো
- বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা একটি দিন
- বৃষ্টি মানে প্রিয়তমা সাথে মিষ্টি মধুর একটি দিন কাটানো
- বৃষ্টি মানে নিজের পরিবারের সাথে সময় কাটানোর ভালো একটি মুহূর্ত
- বৃষ্টি মানে কাঁদামাখা মাঠে ফুটবল খেলার মজার দৃশ্য
- বৃষ্টি মানেই পানির স্রোতে ছোট মাছ ধরার বাহানা
- বৃষ্টি মানে অনেক কিছু অনেক কিছু
বৃষ্টি শব্দটি দিয়ে অনেক কিছু লিখতে পারবেন কিন্তু লেখা শেষ হবে না। এমন হাজারো মানে আছে যা কিনা প্রতিটি মানুষের কাছে ভালো লাগার দিন। এই শব্দগুলো একেক মানুষের কাছে অনেক বড় আবার অনেকের কাছে দুঃখও বটে।আমি বৃষ্টির দিনে পরিবারকে সময় দেওয়ার মতো সময় পায়। বৃষ্টির দিনে যেখানে সবাই মিলে গল্প, আড্ডা দেওয়া এবং বাচ্চাদের নিয়ে মজা করার সময় পাই। টিপ টিপ বৃষ্টিতে আমার ভিজতে ভালো লাগে। বৃষ্টির দিনকে একেক মানুষ একেক রকম ভাবে উপভোগ করে থাকে। এইতো গেল বৃষ্টি দিনের মজার কিছু সময়। বৃষ্টি যেমন একদিকে মানুষের জীবনকে আনন্দ দেওয়া ভালো লাগার মুহূর্ত প্রকাশ করে, অন্যদিকে গরিব-দুঃখী, দিনে কাজ করা মানুষগুলোর বিপদ হয়ে দাঁড়ায়।বলতে পারেন কিভাবে...............
- বৃষ্টি মানে এক দিন না খেয়ে থাকা দিনমজুরের কথা
- বৃষ্টি মানে ফসলি জমি নষ্ট হওয়া
- বৃষ্টি মানে চারিদিকে পানি থইথই করা আর ছোট বাচ্চারা পানিতে পরে যাওয়া ভয়
- বৃষ্টি মানে কৃষকের মাথায় হাত
- বৃষ্টি মানে ছোট বাচ্চাটি ভিজে গেলে ঠান্ডার লাগার ভয়
- বৃষ্টি মানে অনেক মানুষ না খেয়ে থাকা একটি দিন
- বৃষ্টি মানে প্রতিটি মানুষ ঘর বন্দী হয়ে থাকা
- বৃষ্টি মানে স্কুল-কলেজে না যাওয়ার বাহানা
- বৃষ্টি মানে অস্বস্তিকর ভাবে সময় কাটানো
- বৃষ্টি মানে ইত্যাদি ইত্যাদি..............
আশাকরি, বৃষ্টি নিয়ে লেখা আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত জানাবেন তাহলে পরবর্তীতে নতুন কিছু লেখার উৎসাহ সৃষ্টি হবে।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন
যেখানেই থাকুন, ভালো থাকার চেষ্টা করুন।



পূর্বে স্মৃতি মনে পড়ার জন্য ধন্যবাদ । আশা করি এই ভাবে আমরা একে অপরের স্মৃতি মনে পড়ার মত পোস্ট করবো।
আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে নিজের স্মৃতি মনে করার জন্য