কি ঘটে ছিল সেই দিন...............

শুভেচ্ছা এবং ভালোবাসা সকল বন্ধুদের প্রতি। আপনাদের ভালো এবং সুস্থ্য থাকার জন্য সব সময় দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ্য ও ভালো থাকতে পারি। 

বন্ধুরা,

সুইমিং পুলে ৫০ জনের আনন্দঘন পার্টি ধূলিসাৎ করে দিল এক গর্ত! এ সময় পুলে মজে থাকা এক ব্যক্তির প্রাণও কেড়ে নিয়েছে গর্তটি। কিছুটা ব্যতিক্রমী শুনালেও ইসরায়েলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কারমি ইউসেফ শহরে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, ওই সুইমিং পুলে পার্টিতে মজা করছিলেন প্রায় ৫০ জন। কিন্তু হঠাৎ সুইমিং পুলের নিচের একটি অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে সুইমিং পুলের সব পানি শুষে নেয়। শুধু তাই নয়, পুলে জীবন রক্ষাকারী যেসব সামগ্রী ছিল সেগুলোও টেনে নেয় ঐ গর্ত। এ সময় পুলে মজে থাকা এক ব্যক্তিও গর্তের ভেতরে ডুবে যান। প্রায় চার ঘণ্টা পর উদ্ধারকারী দল ঐ ব্যক্তির কাছে পৌঁছাতে পারেন এবং উদ্ধার করেন তার নিথর দেহ। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সুইমিং পুলের নিচে হঠাৎ একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পুলের পানি এবং জীবন রক্ষাকারী সব সামগ্রী ঐ গর্তের ভেতরে ঢুকছে। এই ঘটনা পুলের এবং এর আশপাশে সাঁতারের পোশাক পরা লোকজন হতবাক হয়ে দেখছেন। 

source

এক ব্যক্তি এই দৃশ্য দেখার জন্য এগিয়ে গেলে পা পিছলে পড়ে যান| তবে কোনো রকমে নিজেকে সামলে উঠে নিরাপদ স্থানে যান তিনি| এতে সামান্য জখম হয়েছেন তিনি কিন্তু 
তার আগে এক ব্যক্তি ওই গর্তের মধ্যে পড়ে যান পরে| তিনি গর্ত থেকে উঠার চেষ্টা করেও ব্যর্থ হন| কয়েক সেকেন্ডের মধ্যেই গর্তের গভীরে হারিয়ে যান ওই ব্যক্তি| রাজধানীতে তেলাবিব থেকে 40 কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের কারমি ইউসেফ শহরের একটি দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি কোম্পানির কর্মীদের জন্য পার্টির আয়োজন করা হয়েছিল। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। 32 বছর বয়সী ওই ব্যক্তি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ৪৩০০ ফুট গর্তে পড়ে যাওয়া ঐ ব্যক্তির নাম ক্লিনকিলহী। তার কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলের চার ঘন্টা সময় লেগেছে। পার্টিতে অংশ নেওয়া একজন ইসরাইলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ কে বলেছেন সুইমিং পুলের পার্টিতে প্রায় 50 জন অংশ নিয়েছিলেন। অবশ্য অন্যরা বলেছেন পুলের গর্তটির যখন সৃষ্টি হয় তখন মাত্র 6 জন সেখানে উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন হঠাৎ করে পানির স্তর কমতে শুরু করে এবং একটি গর্ত সৃষ্টি হয়। আর এই গল্পে একটি ঘূর্নি তৈরি হয় যা দুজনকে ভেতরে ভাসিয়ে নিয়ে যায়। পার্টি করতে করতেই আচমকা এই পরিণতি হয় স্তম্ভিত হয়ে পড়েছেন অনেকেই। 

যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখেছেন তারাও হতচকিত হয়ে পড়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলটি তৈরি করেছিলেন। এই পুলের অবকাঠামোগত সমস্যা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় এরই মধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সুইমিং পুলের ওই ঘটনায় তাদের আদালতে তোলা হয়েছে আর সুইমিং পুলের মালিক দম্পতিকে গ্রেফতার করেছে ইসরাইল পুলিশ। গাফিলতির কারণে ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন সন্দেহে তাদের গ্রেফতার করা হয় ।

  ><ধন্যবাদ ><

Comments