প্রিয় বন্ধুগণ,
আশা করি সবাই ভাল আছেন? আমি প্রতিদিন কুকুরকে নিয়ে পোস্ট করার চেষ্টা করছি। কারণ প্রতিদিন কুকুরকে আমি খাবার দিয়ে থাকি। যখন খাবার দেই তখন কুকুরটি ভিবিন্ন রকম অভিনয় করে। যা আমি ভিডিও করতে পছন্দ করি এবং আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। প্রিয় কুকুরকে নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে।
আমি যখন অফিস থেকে বের হলাম, কুকুরকে দেখলাম দুরে বসে আছে। আমি কুকুরকে ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসে। এবং ভিডিওতে দেখতে পারছেন কিভাবে কুকুরটি আমার কাছে এসে লাফা লাফা করছে।
কুকুর এর জন্য আমি পাউরুটি কিনে আনলাম কিন্তু কুকুরটি পাউরুটি খাই নাই । তাকে পাউরুটি খাওয়ার জন্য অনেক বললাম কিন্তু সে কিছুতেই খাই নাই। আপনারা বলেন তখন কুকুরকে কি করা দরকার ছিল।
আপনারা ছবি দেখে বুঝতে পারছিন, সে কিভাবে বসে আছে। তাকে খাওয়ার জন্য বললাম কিন্তু সে কিছুতেই খাবে না। গতকালকে যে খাবারগুলো দিয়েছিলাম কুকুর ঐ খাবারগুলো খাইনি। আমার মনে হয়, কুকুর আজকেও পাউরুটি খাবে না।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন এবং আপনার মতামত টুকু কমেন্ট করে জানাতে পারেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
মহান আল্লাহতালার কাছে ক্ষমা এবং দোয়া প্রার্থনা করুন।


