প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি, সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এখনো ভালো এবং সুস্থ আছি। ভালো এবং সুস্থ থাকার জন্য মহান আল্লাহতালার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
আমি অনেক আনন্দিত, আপনাদের সার্পোট এবং কমেন্ট দেখে। গত পোষ্টে আপনারা কমেন্ট করে আপনাদের পুরনো দিনের স্কুল জীবনের কিছু কথা উল্লেখ করেছেন। আমি বলেছিলাম, যদি আপনারা আমাকে সমর্থন করেন তাহলে আমি পরবর্তী পোস্ট তৈরি করব। সময় এবং ব্যস্ততার জন্য প্রতিদিন পোস্ট করতে পারি না। শত ব্যস্ততার মাঝে পোস্ট লেখার চেষ্টা করছি। গত পোষ্টে আপনারা অনেক কিছু স্মৃতিচারণ করতে পেরেছেন।
আপনার কি মনে পড়ে
কোন শিক্ষক বা শিক্ষিকা আপনাকে সবচেয়ে বেশি আদর করত। ক্লাসে অন্যান্য ছাত্র-ছাত্রী থেকে আপনাকে বেশি আদর করত। আপনি কোন অন্যায় করলে তেমন বেশি শাস্তি দিত না। মনে আছে কি, সেই শিক্ষক বা শিক্ষিকা কথা। যদি মনে থাকে তাহলে মন থেকে তাদের একটু শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
আপনার কি মনে পড়ে
মাঠে পিটি প্যারেট করাত কোন শিক্ষক বা শিক্ষিকা। সবাই লাইন দাঁড়িয়ে থাকতেন। ছেলেরা একদিকে আর মেয়েরা অন্যদিকে। যারা পেছনে থাকত তারা কত দুষ্টুমি করত। পিটি চলাকালীন সময় কেউ কোন দুষ্টামি করতে পারত না। যদি দুষ্টুমি করত তাহলে তাকে কি পরিমান শাস্তি দিত তা কমেন্ট করে জানাবেন...........................
আপনার কি মনে পড়ে
সেই সময়ের কথা, যে সময় আপনার মেয়ে বন্ধুরা টিফিনের সময় নাচ ও গান করত। আপনারা ছেলেরা জানালা অথবা দরজা ফুটো দিয়ে তাদেরকে দেখতেন। মনে পড়ে কি?
আপনার কি মনে পড়ে
স্কুল থেকে পালিয়ে আসার পর, পরের দিন আপনার কি অবস্থা হতে পারে। কোন শিক্ষক বা শিক্ষিকা আপনাকে স্কুল ফাঁকি দেওয়ার কারণে মারতে পারে। সেসব শিক্ষক বা শিক্ষিকার কথা আপনার কি আদো মনে আছে।
আপনার কি মনে পড়ে
যদি একদিন স্কুল না যেতেন কত টাকা ফি বা জরিমানা দিতে হতো। আশা করি, কমেন্ট করে জানাবেন।
আপনার কি মনে পড়ে
স্কুলে একটিমাত্র টিউবওয়েল সেখানে সবাই তাড়াতাড়ি করে যেত পানি খাওয়ার জন্য। কে আগে পানি খেয়ে ক্লাসে চলে যেতে পারে, সেই প্রতিযোগীতার কথা কি আদো মনে আছে।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, জীবনে চলার পথে সচেতন থাকুন।
নিজে ভালো চিন্তা ভাবনা করুন, অন্যকে ভালো থাকার চেষ্টা করব।


