আমার জন্য কুকুরটি দোতলায় চলে আসছে

প্রিয় বন্ধুগণ,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা ভালো আছেন। আপনারা যেন ভালো থাকেন সে দোয়া করি সব সময়।  আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। 

 

প্রতিদিন আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি। জানিনা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন হয়। তারপরও আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। যে কুকুরটা দেখছেন প্রতিদিন তাকে খাবার দিতেই হবে। আজকে দেখেন, দু তলায় চলে এসেছে তখন রাত বাজে 2:30।  কুকুরটি জানে আমি রাতে অফিস থেকে বের হয়। কুকুরটি আরও জানে, আমি যদি রাত 2 টার পর বের না হয় তাহলে কুকুরটি বুঝতে পারে আমি এখনো অফিসে আছি। কুকুরটি দোতলায় চলে আসে।  কুকুরটিকে আমি অনেক যত্ন করি। যদিও সে পোষা কুকুরের মত না। আমি আমার আন্তরিকতা দিয়ে কুকুরটিকে খাবার দেওয়ার চেষ্টা করি। আমি সামর্থের বাইরে গিয়ে খাবার দিতে পারিনা।  কুকুরটিকে দোতলা থেকে নিচতলায় নেওয়া খুব কষ্ট হয়ে যায়। তা আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন।

 

 ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। 

 করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। 

 আল্লাহতালার কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করুন। 

 

 আল্লাহর কাছে সবাই দোয়া করুন, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি। 

Comments