প্রিয় বন্ধুগণ,
আপনারা যারা ট্রেজারি চালান ফরম পূরণ করতে পারছেন না বা চালান ফরম পূরণ করার সঠিক নিয়ম জানেন না তারা ভিডিওটি দেখে নিবেন। আশা করি, এই ভিডিওতে আমি সম্পূর্ণ ও সঠিকভাবে ট্রেজারি চালান ফরম পূরণের নিয়ম দেখিয়ে দিয়েছি। পুলিশ কনস্টেবল নিয়োগ সহ যেকোন চাকরি ক্ষেত্রে আপনারা এই নিয়মে ট্রেজারি চালান ফরম পূরণ করতে পারবেন। যারা চাকরির জন্য আবেদন করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ।
ছোট্ট করে বলাঃ
আমি যখন প্রথম চাকরির জন্য আবেদন করি তখন ট্রেজারি চালান কিভাবে পূরণ করতে হয় তা জানতাম না। জানতাম না, ট্রেজারি চালান ফরম কি? তখন ইউটিউব সম্পর্কেও ভালো জানতাম না। বড় ভাই বা সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি ট্রেজারি চালান কি। কিন্তু কিভাবে পূরণ করব তাও জানতাম না। কম্পিউটার দোকানে গিয়ে ট্রেজারি ফরম কিনতে হয়েছে। তারপরে তাদেরকে টাকা দিয়ে ট্রেজারি ফরম পূরণ করতে হয়েছে। সেই সময় যদি আমি ইউটিউব সম্পর্কে জানতাম তাহলে আমাকে টাকা খরচ করতে হতো না। কি আর করার যেগুলো জানিনা সেগুলো জন্য তো জরিমানা অবশ্যই দিতে হবে। একশত টাকা আমার জন্য ছিল পাহাড় সমান কারণ তখন আমি বেকার ছিলাম। কর্মহীণ জীবন প্রতিটি ছেলে খুবই দুর্বিষহ কাটে। তাই আজ আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম। যারা আমার মত আছেন তারা খুব সহজেই ভিডিওটি দেখে ট্রেজারি চালান ফরম পূরণ করতে পারবেন। যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করবেন। আমি আন্তরিকতার সহিত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো।
আমন্ত্রণঃ
আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি বিভিন্ন রকম কনটেন তৈরি করি। সেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি আশাকরি, ভবিষ্যতে আপনাদের জন্য বিনোদনমূলক কনটেন্ট তৈরি করব। আপনাদেরকে সর্বদাই আনন্দে রাখার চষ্টা করবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ঠিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
মহান আল্লাহতালার কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করুন যিনি আপনাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন।


