প্রিয় বন্ধুগণ,
আশা করি সবাই ভাল আছেন। সবাই যেন ভাল থাকেন সেই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন।
আজকে চারটি কুকুরকে পরোটা খাওয়ানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওতে চারটি কুকুর দেখতে পাবেন। যে কুকুরটাকে সবচেয়ে বেশি আদর করি সে খুবই উত্তেজিত হয়ে পড়েছে খাবারের জন্য। আমরা দুই বন্ধু মিলে কুকুরের জন্য পরোটা কিনে আনলাম। তখন রাত বাজে ২.০০টা। আমরা যখন চলে যাই তখন কুকুরগুলো আমাদের পেছনে পেছনে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। কুকুরগুলো মনে করেছিল আমরা আসবো না। আমরা যখন পরোটা কিনে আনলাম তখন কুকুরগুলো আনন্দে আত্মহারা হয়ে গেছে মনে হয়।
বন্ধুগণ,
হয়তো এই পোস্ট অনেকে মানুষ পড়বে, অনেকেই ভিডিও দেখবে। আমি যতটুকু মনে করি, বেশিরভাগ লোক লেখাগুলো পড়বে। ছবিগুলো দেখে আপনার হয়তো লক্ষ্য করতে পারছেন, লাল কুকুর খাবারের জন্য লাফালাফি করছে। এখানে একটা মজার বিষয় হলো, যে কুকুরটা সবচেয়ে বেশি লাফালাফি করছে সেই কুকুরটি খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে।
আমি সবাইকে বলব, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন। আশা করি আপনার কমেন্টের উত্তর আমি দেবো।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
মহান আল্লাহতালার কাছে ক্ষমা এবং দোয়া প্রার্থনা করুন তিনি যেন আমাদের সবাইকে সুস্থ রাখে।



আপনি সঠিক বলেছেন, মানুষ বেয়মান হতে পারে কিন্তু কুকুর কখনো বেয়মান হয় না।