আমরা সবাই বৃক্ষ ভালোবাসি।আমরা আর বৃক্ষ একে অপরের উপর নির্ভরশীল।এরা আমাদের অক্সিজেন দিয়ে বাঁচতে সাহায্য করে।তো আমাদের দেশে সকল বিভাগ জেলা উপজেলায় প্রত্যেক বছর বৃক্ষমেলার আয়োজন হয়ে থাকে।তো এমন এক সুন্দর বৃক্ষমেলার আনন্দ আমারও উপভোগ করার সুযোগ হয়েছিলো।এটা হলো বরিশাল বিভাগের অন্যতম বড়ো বৃক্ষ মেলা।প্রতিবছর এই মেলা হয়ে থাকে।এটা বরিশালের পুলিশ লাইন্স এর বৃহৎ উদ্যানে আয়োজন হয়েছিলো।আর আমি তখন বরিশাল হাতেম আলী কলেজে পরি।তখন কিছু বন্ধুদের সাথে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য গিয়েছিলাম।তো আমরা প্রথমে মেলায় অনেক সারি দেখলাম যা গাছ এর প্রকার ভেদে দোকানদাররা সারি করে দোকান বানিয়েছিলো।এখানে আমরা দেশি বিদেশি ফুলগাছ,ফুলগাছ,সৌখিন গাছপালা ছিলো। যার অনেক এর নাম আমরা জানি না।আর অনেক গাছ তো আমরা প্রথম বারের মতো দেখলাম।এখনে অনেক কৃষি গাছ বা যারা চাষ করে তাদের জন্য বিভিন্ন ফল ফুলগাছের বীজ ও বিক্রি হচ্ছিলো।এখনে মেলা ৩ দিন ব্যাপী চলছিলো।আমরা দ্বিতীয় দিন গেছিলাম।মেলায় অনেক লোকজনে জমজমাট ছিলো।এবং ২৪ ঘণ্টা মেলা চলছিলো।আমরা দুপারের পর বিকালে ৩ টায় মেলায় গেছিলাম।প্রথমে ঢুকে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকি এবং নিজেদের ফোন দিয়ে এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করতে থাকি।এখানে ছিলো মরুভূমির ড্রাগন ফল গাছ, স্টবেরি গাছ,এবং মরুভূমির বিভিন্ন সৌখিন কাটাযুক্ত গাছ যা নতুন হিসেবে আমাদের কাছে অসাধরণ লেগেছে।আমরা আরো দেখেছি বিভিন্ন বিদেশি ফুল যার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।সকল গাছের সামনে ছোট্ট ব্যানার এর মতো করে করে এর নাম লেখা ও বিবরণ লেখা ছিলো যার ফলে আমরা আরো ভালোভাবে জানতে পারি যেগুলো আমরা চিনিনা।আমরা মেলায় কিছু দোকান থেকে ৩,৪ টা ফুলগাছ কিনেছিলাম।মূলত বৃক্ষপ্রেমী বুজবে যে বৃক্ষের সাথে আমাদের প্রেম হতে পারে।আমরা মেলার ফলগাছ আর ফলগুলো দেখে সত্যিই অবাক হচ্ছিলাম।অনেকে আবার গাছ গুলো বিভিন্ন রূপে রূপ দিয়েছে যা সৌখিন হিসেবে বিক্রি হচ্ছে।এমন একটি গাছ দেখে আমরা অবাক এটা ছিলো নৌকা আকৃতির।খুব নিখুঁত ছিলো।আর এর দাম দেখেও আমরা অবাক হইছিলাম।তো মেলা ভ্রমণ আমাদের সন্ধ্যা ৭ টায় শেষ হয় এবং গাছগুলো নিয়ে মেলা থেকে বাসায় ফিরলাম।আসা করি আমরা বৃক্ষপ্রেমী হতে পারি এবং "গাছ লাগাই পরিবেশ বাঁচাও" স্লোগান মেনে চলি।
আর মেলায় আমি নিজে অনেক দৃশ্য ক্যামেরাবন্দী করেছিলাম। হটাৎ দেখলাম একটি গাছের উপর একটা ফড়িং তো দেরি না করে পিকটা তুলে নিয়েছিলাম।
Pic credit:- me


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)