ছাত্রদের নিয়ে ইফতারির আয়োজন।।

rasel72
আসসালামু আলাইকুম 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। চলুন শুরু করি- 

ছাত্র শিক্ষকের সম্পর্কটা হলো একটা মধুর সম্পর্ক।  আমি কিছু ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়াই৷ যেহেতু রমজান মাস চলতেছে। এজন্য প্রথম পর্বের কয়েকজন ছাত্র, আমাকে কিছু দিন আগে বলতেছিল, ভাইয়া আমরা প্রাইভেটের সবাই মিলে ইফতারির আয়োজন করতে চায়। আমি বললাম আচ্ছা, তাহলে তোমরা দিন ঠিক করে আমাকে জানিয়ে দিবা। দিন ঠিক করে ওরা আমাকে জানালো ওরা আজকের দিনে ইফতারি করতে চায়৷ আমি যেই রুমে পড়াই, তার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম, কারণ, যেহেতু ইফতারি সন্ধারসময় হবে,তখন পড়ানোর জায়গায় গেলে কোনো সমস্যা হবে নাকি৷ তবে সব জেনে নিয়ে আমি আজকের দিনটা ঠিক করি৷ 

আজকে বিকালে সবাই আমার কাছে পড়া শেষ করে বাজারে যায়৷ বাজার থেকে খাসির কাচ্চি বিরিয়ানি কিনে আনে, এটা তারা গতকালকে অডার দিয়ে এসেছিল। বিরিয়ানির সাথে খেজুর, শরবত, এবং পানীয় ছিল। এটার দায়িত্বে ছিল, দুই তিনজন। সবার কাছ থেকে টাকা তুলে এই আয়োজনটা করেছে। ছাত্রগুলো আমাকে খুবই সম্মান করে এবং ভালোবাসে৷ সব কিছু এনে তারা আগে শবরতটা গুলিয়ে নিলো। এরপর সবাইকে খাবারটা দিয়ে দিলো। মোট ১২ জন ছাত্র ছিল, এবং আমাকে দিয়ে ১৩ জন। যদিও আমার কাছ থেকে তারা কোনো ধরনের চাঁদা নেই নাই৷ 

ইফতারির সময় হলে, আমরা সবাই এক সাথে ইফতারি সম্পন্ন করি৷ মুহূর্তটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে৷ ছাত্রদের সাথে এতো সুন্দর একটা সময় পার করেছিলাম। ভবিষ্যতে হয়ত, এদের সাথে আর দেখা নাও হতে পারে, কিন্তু এদের সাথে কাটানো স্মৃতিটুকু অবশ্যই মনে থাকবে। ইফতারি শেষ করে, আমরা সবাই জায়গাটা পরিষ্কার করে সবাই নিজের বাসার দিকে চলে আসি৷ আমি সকল ছাত্রদেরকে সাবধানতার সাথে বাসায় যাওয়ার জন্য অনুরোধ জানায়৷ আসলে ছাত্র হলেও তারা আমার আপনজনের মতো। 

আজকের সময়টা খুবই ভালো কেটেছে ছাত্রদের সাথে৷  আমি তাদের উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া করি। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments