কলেজের সার্কিট ল্যাবের কিছু চিত্র
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আপনাদের সাথে আমাদের কলেজের সার্কিট ল্যাবের কিছু চিত্র এবং কিছু কথা শেয়ার করব৷ চলুন শুরু করি-
ডিপ্লোমাতে ভর্তির আগে শুনতাম, এটা কারিগরি শিক্ষা, মানে যেখানে বেশির ভাগ শিক্ষা হাতে কলমে দেওয়া হয়৷ কিন্তু বাস্তবেই কি তাই৷ ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবহারিক শেখা তো দূর, ব্যবহারিক ক্লাসগুলোও ঠিক ঠাক হয় না। কি আর করার সবই পরিস্থিতির শিকার। বর্তমানে আমি এখন ইলেকট্রিক্যাল টেকনলোজির ষষ্ঠ পর্বের একজন ছাত্র। প্রথম পর্ব থেকে আমি দেখে আসছি, আমাদের সার্কিট ল্যাবে কিছু জিনিকে সারিবদ্ধ ভাবে টেবিলের উপর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। গত দুই বছরের ভিতরে কি আছে তার দেখার সৌভাগ্য আমাদের কারুর হয় নাই৷ মাঝে মাঝে নিজের আবেগে স্যারকে জিগালে বলত, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এগুলো, যার সাহায্যে হাই ভোল্টেজে কাজ করা হয়। তখন যদি বলতাম, স্যার আমাদেরকে তাহলে সেগুলো দেখান এবং তাদের ব্যবহার সম্পর্কে অবগত করেব।
ঠিক তখনই, স্যার বলত, এগুলো চালানোর জন্য দক্ষ জনবল নাই৷ এবং যেসব কানেকশনের মাধ্যে পরিচালনা করা হবে, সেগুলো ঠিক করা নাই৷ অজ্ঞতা৷ আমরা ছাত্ররা শুধু বই-ই পড়ে যায়, হাতে কলমে আর কিছু শিখতে পারি না। গত কয়েক দিন আগে ল্যাবে ঢুকতেই হঠাৎ দেখি, এতো দিন কাপড়ের নিচে ঢেকে রাখা যন্ত্র গুলো এখন কাপড়ের বাইরে। মানে উপরের কাপড়টাকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে জানতে পারলাম, সেদিন আমাদের কলেজে বাংলাদেশ টেলিভিশন থেকে রিপোর্ট করতে আসবে, মানে ছাত্রদের কিভাবে ব্যবহারিক শেখানো হয়, সেটার ভিডিও করার জন্য। যার জন্য সকল যন্ত্র গুলো বের করা হয়েছে।
যদি এর একটা দিয়েও কখনও আমাদের ব্যবহারিক শেখানে হয় না। যন্ত্র গুলো দেখার আবেগ আমাদের সবারই ছিল, যেটা এতো দিন পর দেখা মেললো। আমরা সবাইই যে যার মতো যন্ত্রগুলো দেখছিলাম, এবং ছবি তুলছিলাম। কেউ কেউ তো যন্ত্রের সাথে একটু ভিন্ন আঙ্গিকে নিজেকেও উপস্থাপন করে ছবি তুলছিলেন৷ আমি নিজেও আমার বন্ধুদের সাথে কয়েকটা ছবি তুললাম। এগুলো ব্যবহার সম্পর্কে না জানলেও দেখতে পেরে বেশ ভালো লাগল। এগুলো দিয়ে বেশির ভগ থ্রি ফেজ লাইনগুলোর কাজ সম্পূর্ণ করা হয়ে থাকে।
আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সাবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবপন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


