আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আপনাদের সাথে আমার ছাত্রদের পড়ানোর বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করব৷ চলুন শুরু করি -
প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও আমি কিছু ছাত্রদের পড়ানো শুরু করছি। আমি এইবার সপ্তম সেমিস্টারে উঠছি, এবং আমি প্রথম এবল তৃতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ানো শুরু করছি। গত ১২ তারিখ থেকে আমি প্রথম ব্যাচ পড়ানো শুরু করি। এরপর আস্তে আস্তে অন্য ব্যাচ পড়ানো শুরু হয়। মোটামুটি আমি ছাত্রদের অনেকগুলো অধ্যায়ই শেষ করেছি। এই সময় আমি ভাবলাম, তাদের একটা পরিক্ষা নেওয়া যাক, এজন্য কয়েক দিন আগে আমি তাদেরকে পরিক্ষার বিষয়টা জানায়ে দেয়। আজকের দিনটা পরিক্ষার জন্য নির্ধারণ করা হয়। বিকাল ৩ টা থেকে পরিক্ষা শুরু হওয়ার কথা ছিল।
আজকে ম্যাথ পরিক্ষা ছিল সবার। আমার ব্যস্ততার কারণে পরিক্ষা শুরু করতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আমি সেখানে গিয়েই তাদেরকে পরিক্ষার প্রশ্নটা দিয়ে দেয়। তারা লিখা শুরু করে। ১ ঘন্টা ২০ মিনিটের পরিক্ষা ছিল। একদিকে প্রথম সেমিস্টারের ছাত্ররা পরিক্ষা দিচ্ছিল অন্য দিকে আমি তৃতীয় সেমিস্টারে ছাত্রদের পড়াচ্ছিলাম। যদিও একই সাথে দুই ব্যাচকে কন্ট্রোল করতে কিছুটা অসুবিধা হচ্ছিল৷ কিন্তু কিছু করার ছিল না। সময়ের অভাব এবং নিজের ব্যস্ততার কারণে এটা করতেই হলো। বিকাল ৫ টার দিকে পড়ানো শেষ হলো।
রমজানের সময় চলছে, এজন্য বিকেলে পড়ানো কিছুটা কষ্টের। কষ্ট হলেও কিছু করার নেই, পরিস্থিতির শিকার। আজকের পরিক্ষায় প্রায় কয়েকজন ব্যতিত সবাই উপস্থিত ছিলেন। আমি বাসা থেকে প্রশ্ন তৈরি করে নিয়ে গিয়ে, সেটা ফটোকপি করে তাদেরকে দিয়েছিলাম। পরিক্ষা হলো ছাত্ররা বাসায় কেমন পড়াশোনা করছে, সেটা যাচাই করার একটা মাধ্যম। প্রথম সেমিস্টারে আমার কাছে মোট ২০ জন মতো ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। আর তৃতীয় সেমিস্টারে ১০ জন মতো। মোটামুটি পড়াশুনার পাশাপাশি এদেরকে পড়ায়ে আমার সময়টা বেশ ভালোই কেটে যায়।
নিজের খরচটা নিজে চালানোর জন্য, আমি পড়ানো শুরু করেছিলাম। বর্তমানে এটার মাধ্যমে আমি ���কল খরচ চালানো লাগে। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


