সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি- 
এটা হলো বরই গাছের ফুল। এখন প্রায় সকল বরই গাছেই ফুল ফুটেছে৷ কিছু দিন পর এটা থেকে ছোট ছোট বরই এর কড়ি তৈরি হবে৷ তারপর আস্তে আস্তে সেটা বড় হতে থাকবে। ফুলগুলো দেখতে অনেক ছোট হয়, এবং সুন্দর লাগে। এগুলো ডালের সাথে পাতার গোড়ায় গোড়ায় হয়ে থাকে। 
এটা হলো দুপুরের আকাশের সূর্য। ছবিটা নদীর তীর থেকে তোলা। যখন সূর্য প্রচন্ড তাপ দিতে থাকে, আকাশের দিকে তাকানোর অবস্থা থাকে না, ছবিটা সেই উত্তপ্ত মূহুর্তের সময় তোলা। এ সময়ে আকাশে সাদা সাদা গুচ্ছ মেঘ ভেসে বেড়াতে থাকে। যেটা দেখতে অনোক সুন্দর লাগে। 
এটা হলো বৃষ্টির সময় তোলা নদীর মধ্যবর্তী দৃশ্য। কয়েকদিন আগে আমি পদ্মা নদী পার হচ্ছিলাম। এমন সময় মাঝ নদীতে এসে প্রচন্ড বৃষ্টি শুরু হয়৷ তখন ছবিটা আমি তুলেছিলাম। এটা দেখতে অনেক ভিন্ন রকম৷ প্রকৃতির যেনো এক ভিন্ন ধরনের রূপ।
এটা হলো সোনালী ধান খেত। ধানগুলো পেকে গিয়ে পূরো মাঠ সোনালী রঙের হয়ে আছে। যখন এর উপর সূর্যের রশ্মিগুলো পরে তখন দেখতে অনেক ভালো লাগে।
আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা দেখার জন্য।


