আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার গতকালকে ব্যবহারিক ক্লাসের মুহূর্ত নিয়ে আলোচনা করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
গত কালকে আমাদের কলেজে এসি মেশিন-১ বিষয়ের ব্যবহারিক ক্লাস ছিল। গত কিছু দিন হলো আমাদের ক্লাসে স্যার ট্রান্সফরমার সম্পর্কে তাত্ত্বিক বিষয় পড়াচ্ছিলেন, সেটারই বাস্তব জ্ঞান অর্জন করানোর জন্য আমাদেরকে গতকালকে ব্যবহারিক ক্লাস করানো হয়। প্রথমে আমরা সবাই যথা রীতি সময় মতো ক্লাসে উপস্থিত হই৷ তারপর স্যার আমাদেরকে ছয়জন করে করে একটা করে দল ভাগ করে দিলেন। আমাদের কলেজের নিজস্ব একটা ছোট সাবস্টেশন আছে, যেখানে ১১ হাজার ভোল্ট লাইন আসেন। সেখান থেকে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে আমাদের কলেজের চাহিদা মেটানো হয়।
যেহেতু এটা একটা ঝূকির স্থান এজন্য স্যার আমাদেরকে আগেই এখানকার সেফটি সম্পর্কে সবাইকে বলে দেন। এরপর ছয়জন করে ভিতরে প্রবেশ করান। ভিতরে প্রবেশ করেই আমরা সামনে একটা বড় স্টেপ ডাউন ট্রান্সফরমার দেখতে পেলাম। যেখান থেকে আমাদের পূরো কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎ সাপ্লায় দেওয়া হয়। প্রথমে স্যার আমাদেরকে ট্রান্সফরমারের বিভিন্ন অংশ সম্পর্কে বাস্তবে দেখালেন এবং কোনটার কোন কাজ সেটা বুঝিয়ে দিলেন। তারপর আমরা স্যারকে ট্রান্সফরমার সম্পকৃত বিভিন্ন প্রশ্ন করলাম। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ১১ হাজার ভোল্ট সাপ্লাই দেওয়া হয়, এবং সেকেন্ডারি সাইড থেকে ৪৪০ ভোট পাওয়া যায়৷ ট্রান্সফরমারের নাম্বার প্লেটে সকল তথ্য লেখা থাকে। 
ছয়জনকে দেখনোর পর তাদেরকে ভিতর থেকে বের করে দিলেন। এরপর পরের ছয়জন গিয়ো সকল কিছু বাস্তবে দেখলেন। এভানে একে একে আমরা সবাই ট্রান্সফরমার সম্পর্কে বাস্তবে জ্ঞান লাভ করলাম। এখানে দেখার পর আমরা আমাদের ল্যাবে গেলাম, সেখানে আমাদেরকে একটা মডেল ট্রান্সফরমারের ভিতরের অংশ দেখানো হলো। যেগুলো ট্রান্সফরমারের ভিতরে থাকে, বাইরে থেকে দেখা যায় না। এই অংশগ্রহণ একটা ছোট ট্রান্সফরমার খুলে আমাদেরকে দেখানো হলো। আজকের ব্যবহারিক ক্লাস থেকে ট্রান্সফরমার সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের তথ্য বাস্তব চিত্রে জানতে পারলাম।
ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারদের জন্য ট্রান্সফরমার সম্পর্কে জানা অতীব জরুরি একটা বিষয়। বেশির ভাগ পরিক্ষাতে এটা নিয়ে প্রশ্ন থাকে। এজন্য আমাদেরকে এটার বিষয়ে জ্ঞান অর্জন করতে চাপ দেওয়া হয়। যাতে যেকোনো ভাইবা বোর্ডে গিয়ে আমরা সঠিক উত্তর দিতে পারি। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।



আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে