সময় বদলানোর কারণ, মুহূর্ত গুলো বদলায়ে যায়।

rasel72


আসসালামু আলাইকুম, 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে।  চলুন শুরু করি আমার আজকের পোষ্টটা।  

সময় সব কিছুকে বদলায়ে দেয়৷ সময়ের সাথে সাথে আমাদের জীবনের সকল ঘটনা,  স্মৃতি, ব্যবহার, জীবনের গল্প সবই আলাদা হয়ে যায়৷ আজকে আমার ফোনের গ্যালারি দেখতে দেখতে অনেক পুরাতন একটা ছবি সামনে চলে আসল। ছবিটা দেখে  আমার প্রথম বেশ ভালো লাগল, পরের মুহূর্তেই আমি সময়টাকে খুবই মিস করতেছিলাম। ছবিটা ছিল করোনার সময়ের।  যখন কলেজ বন্ধের জন্য আমি বাসায় ছিলাম। ওই সময়টাতে জীবনে বন্ধুদের সাথে অনেক স্মৃতিময় সময় পার করেছি৷ যেটা হয়ত সব সময়ই মনে থাকবে৷ বাসায় যেহেতু তেমন কোনো কাজ ছিল না এজন্য আমার গ্রামের কয়েকজন বন্ধুর সাথেই বেশির ভাগ সময় পার করতাম। 

ছবিতে যে মুহূর্তটা দেখতে পেয়েছন এটা হলো শুক্রবারের দিন৷ আমরা সবাই জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলাম। আমাদের মসজিদে আবার প্রতি শুক্রবারে দোয়ার মাহাফিল হয়৷ সেখানে যে খাবার দেওয়া হয়েছিল, সবাইকে দেওয়ার পর আমরা চার বন্ধু মিলে এক সাথে একটা গামলাতে বসে সেটা খাচ্ছি। এই মুহূর্তের আনন্দটা যে কতটা স্মৃতিময়, যেটা হয়ত আর কখনও ফিরে পাবো না। এই বন্ধুগুলোর মধ্যে আমরা এখন সবাই আলাদা আলাদা জায়গায় থাকি। দুইজন ঢাকাতে থাকে, আমি পড়াশুনার জন্য কুষ্টিয়া থাকি এবং আরেকজন বাসায় থাকে।

করোনার পর থেকে যখন কলেজ খুলে দিলো তারপর থেকে আর কখন তাদের সাথে এভাবে সময় কাটানো হয় নাই৷ মাঝে মাঝে মনে হয়, সময় এসে সব পাল্টে দিলো। সেই সবাই মিলে আড্ডার দেওয়ার মুহূর্তটা আর ফিরে পাবো না। শুধু কোনো অনুষ্ঠানে গেলেই আমাদের সবার আবার দেখা হয়, তাও শুধু মাত্র ঈদের দিন। শৈশবের স্মৃতিগুলো সব সময় আমাদের কাছে সেরা হয়ে থাকে। এখন আমি যখন বাসায় যায়, তখন ওরা ঢাকাতে থাকে, আবার ওরা যখন বাসায় আসে তখন আমি কুষ্টিয়া থাকি।  এজন্য কারুর সাথে কারুর দেখা হয় না। 

শুধু সম্পর্ক বা স্মৃতি নয়, সময় বদলানোর সাথে সাথে মানুষ তাদের জীবনটাকেও বদলায়ে ফেলে। জীবনে চলার গতি থেকে শুরু করে সকল কিছুই পাল্টে যায় সময়ের বহমানতায়৷ আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।  

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 
 

Comments