এলোমেলো জীবন।

rasel72
এলোমেলো জীবন

প্রত্যেকটা মানুষ  মানুষ চেষ্টটা করে তার জীবনটাকে সুন্দর নিয়ম কানুনের মধ্যে দিয়ে পার করতে৷  কিন্তু সবাই কি তা পারে। অনেকেই আছে যারা নিয়ম মেনে সঠিক ভাবে চলতে পারে, আবার অনেকে আছে হাজারও চেষ্টটা করলেও নিজেকে নিয়মের গন্ডিতে আনতে পারে না। আমরা বেশির ভাগ মানুষকেই বলতে শুনি জীবনটাকে সুন্দর করে পরিচালনা করতে হবে। কিন্তু প্রকৃত পক্ষে হয়ত ৯০℅ মানুষই কথার ভাবঅর্থ বুঝতে পারব নানে। আসলে নিয়মের মধ্যে চলা মানে এই না যে আপনাকে সব সময় পরিপাটি থাকতে হবে, ভালো পোশাক পড়তে হবে, দামি গাড়ী চড়তে হবে৷ বরং নিয়ম সেটা যেটার দ্বারা আপনার আগামি দিনগুলো সুন্দর হবে। আপনে সফল ভাবে জীবন যাপন করতে পারবেন। 

আমার কথা যদি বলি, আমি বেশি একটা পরিপাটি হয়ে চলতে পারি না৷ খুব সাদাটা মাটা জীবন যাপন করা আমার পছন্দ। ঘরের জিনিস যদি আমি একদিন গুছিয়ে রাখি পরের দিনই আবার এলোমেলো হয়ে যায়। পড়ার টেবিলে বসলে, পুরো টেবিল এবং টেবিলের পাশে থাকা খাটে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে না রাখলে যেনো আমার শান্তি লাগে না। কিন্তু যখন অন্যদের পড়ার টেবিলগুলো দেখি তখন মনে হয়, না আমার টেবিলটাও গুছিয়ে রাখা দরকার৷ কিন্তু বিষয়টা ভাবা পর্যন্তই বাস্তবে আর হয় না। হলেও সেটা বেশি সময় থাকে না। 

সচারাচর বাইরে গেলে আমি পোশাক যেটা পড়া থাকে সেটা পরেই চলে যায়। নতুন পোশাক বা ভালো পোশাক পড়েই বাইরে যেতে হবে, এই বিষয়টা আমার ভালো লাগে না। বাইরে যাওয়ার সাথে পোশাকের কি সম্পর্ক সেটা আমার মাথায় ঢুকে না। তবে হ্যা, ঘুরতে যাওয়া বা অনুষ্ঠানে যাওয়ার বিষয়টা আলাদা। এজন্য আমি মনে করি আমাদের সবার জীবনের চলাফেরার সৌন্দর্যতা বৃদ্ধি না করে নিজের বিবেক, বুদ্ধি এবং লক্ষ্য স্থির রেখে সঠিক নিয়মে চলা উচিত। তাহলেই আমরা প্রকৃত পক্ষে নিয়মানুবর্তিতা উপভোগ করতে পারব। বাহ্যিক সৌন্দর্য না দেখিয়ে অভ্যন্তরীণ সৌন্দর্যকে জাগিয়ে তুলতে হবে। তাহলেই প্রকৃত সুখ লাভ করা যায়। 

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  আবারও দেখা হবে আমার নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে লেখাটা পড়ার জন্য। 

Comments