আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ চলুন আমার আজকের পোষ্টটা শুরু করা যাক।
রোগ ছাড়া বেঁচে আছে, এমন মানুষ হয়ত পৃথিবীতে খুজে পাওয়া কষ্টকর। ছোট থেকে বড় সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত। সবাইকেই প্রতিনিয়ত ছুটতে হয় ডাক্তারের কাছে। আমার পরিবারেও আমরা প্রায় সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত। তাই মাসের মধ্যে ১/২ বার হলেও ডাক্তারের কাছে যাওয়া লাগে। ডাক্তারের কাছে যেতে যেতে এখন যেনো একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কারণ, ডাক্তারের চেম্বারে গিয়ে যে পরিস্থিতির শিকার হতে হয়, সেগুলো যেনো আমাকে বিরক্তিকর করে তুলেছে। শুধু আমি নয়, যারাই প্রতিনিয়ত ডাক্তারের কাছে যায়, তাদের অবস্থাও আমার মতোই। 
এই তো গত কিছু দিন আগে আমার ছোট খালাকে ডাক্তার দেখাতে কুষ্টিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলাম। আগে থেকে আমাদের সিরিয়াল দেওয়া ছিল এবং আমাদের সিরিয়ালই প্রথম ছিল। ডাক্তার তার চেম্বারে রোগী দেখা শুরু কথা ছিল বিকাল ৩ টায়। আমরা সেই অনুযায়ী বাসা থেকে বেরিয়ে সেখানে চলে গেলাম। কিছুটা সময় বসার পরও দেখি ডাক্তার আগে নাই। এদিকে ৩ টা বেজে ৪ টা বাজবে প্রায়৷ তবুও যেনো ডাক্তারের খোজ পাওয়া যায় না। যিনি সিরিয়াল লেখার দায়িত্বে ছিলেন, তাকে জিগাতেই বলে উঠল আর একটু পরই ডাক্তার চলে আসবেন। আপনারা ধৈর্য ধরে বসেন। 
এ যেনো মনে হচ্ছিল, ডাক্তার তার নিজের খেয়াল খুশি মতো চলবেন। রোগীদের কোনো সময়ের মূল্য নাই তার কাছে। আমার মতো আরও অনেকেই সেখানে ডাক্তারের অপেক্ষায় বসে ছিল। বিকাল ৪:৩০ টার পর ডাক্তার আসলেন। তারপর কিছুটা রেস্ট নিয়ে শুরু করলেন রোগী দেখা। মনে হচ্ছিল, সে যেনো প্রচুর কায়িক শ্রম করে আসছে এখন বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম নিয়ে তারপর রোগী দেখা শুরু করলেন। বর্তমানের ডাক্তারগুলো যেনো নিজের সাধীনতা এবং টাকা ছাড়া কিছু বোঝে নাহ্৷ এদিকে রোগীদের কি অবস্থা হলো তাদের তাতে কোনো কিছু যায় আসে না।
তারা তাদের বলে দেওয়া সময় অতিক্রম হয়ে গেলেও আসার কোনো তোয়াক্কা করে না। এক একজন ডাক্তার সারা দিনে ৩/৪ টা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। তাদের যেনো টাকার পাহার দরকার৷ কিন্তু তারা যদি রোগীদের ভোগান্তিটা কমাতো তাহলে হয়ত, তাদের পরিচিতিটা আরও বেশি হতো। যাই হোক, আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলি নাই, তাই কেউ খারাপ দিকে নিবেন নাহ৷ আমি শুধু বর্তমান আমাদের সমাজের পরিস্থিতিটা তুলে ধরলাম। যেটা আমি প্রতিনিয়ত ফেস করে আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুম কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


