হঠাৎ অসুস্থ 

rasel72


সুস্থতা হলো মহান আল্লাহ তায়ালার একটা বড় ধরনের নেয়ামত। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত সৃষ্টিকর্তার।  মানুষ নানা সময়ে বিভিন্ন কারণে, রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায়। গত দুই দিন হলো আমি নিজেও একটু অসুস্থতার মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছি৷ গত পরশুদিন রাত থেকে আমার পূরো শরীর, মাথা ব্যাথা এবং জ্বর হয়েছে৷ হঠাৎই বিকাল থেকে মাথা ব্যাথা শুরু হয়,  তারপর থেকে শরীর ব্যাথা এবং জ্বর চলে আসে। পরশুদিন সারা রাত একটুও ঘুম হয় নাই, মাথার ব্যাথায়।  সকাল থেকে জ্বরটাও বেশি হয়েছিল। সকালে একটু খাবার খেয়ে ঔষুধ খেলাম। 

সারাটা দিন মোটামুটি জ্বর নিয়ে কেটে গেল। বেশির ভাগ সময় রুমেই শুয়ে ছিলাম। সারা দিন খাবার খাওয়ার প্রতি কোনো রুচিবোধ বা মুখে কোনো স্বাদও পাচ্ছিলাম না৷ আসরের দিকে জ্বরটা বেশি দেখে আমার বোন মাথায় পানি দিয়ে দিলো৷  এরপর একটু খাবার খেলাম, এরপর আমার মা ডাউল এবং গন্ধভাদালের পাতা দিয়ে বড়া বানিয়ে দিলেন। আমি সেটা খেলাম। এটা জ্বরের জন্য খুবই উপকারি। খাবারগুলো খেয়ে সন্ধা পর্যন্ত শুয়েই কেটে গেল। মাগরিবের পর থেকে জ্বরটা একটু কমেছিল। রাতে আবার আমার বোন লেবুর রস করে দিলো সেটা খেলাম। 

মোটামুটি জ্বর অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু রাত ১০ টার দিকে আবারও বেড়ে গেলো। আবারও মাথায় পানি নিয়ে খাবার খেয়ে ঔষুধ খেলাম। এরপর রাতে ঘুমালাম। রাতেই জ্বরটা অনেক কমে গিয়েছিল। আজকে সকাল থেকে আল্লাহ তায়ালার রহমতে জ্বরটা অনেক কম। হঠাৎ দুইটা দিন অসুস্থ হয়ে থেকে বুঝতে পেরেছি সুস্থতা কত বড় ধরনের নেয়ামত। এজন্য আমরা যারা সুস্থ আছি, সব সময় মহান আল্লাহ তায়ালার বেশি বেশি  শুকরিয়া আদাশ করা উচিত৷ তার কাছে সব সময় সুস্থতা কামনা করা উচিত। আমার জ্বরটা মোটামুটি চলে গেছে, তবে শরীর ব্যাথা এবং মাথা ব্যাথা আছে। আল্লাহ তায়ালা যেনো আমাকে তারাতারি সুস্থ করে দেন। 

রোগ যেনো আমার পিছু ছাড়তে চাই না। কিছু দিন আগে প্রচন্ড মাথা ব্যাথা করত, ডাক্তার দেখালাম ধরা পড়ল এটা মাইগ্রেন সমস্যা। এর এক মাস পর আবার চোখের সমস্যা হলো৷ এরই মাঝে আবার জ্বর আসল৷ একটার পর একটা অসুস্থতা লেগেই আছে। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে সব সময় সুস্থতা কামনা করছি, তিনি যেনো আমাকে সব ধরনের অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তারাতারি সব ধরনে�� অসুস্থতা থেকে সুস্থ হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments

sereybd

আপনার পোস্টের লেখা সুন্দর হয়েছে। কিন্তু ছবি না ব্যবহার করার কারণে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পায় নাই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে

jony365
ভাই সত্যি বলতে আমার কিছু দিন যাবত অসুস্থ ছিলাম। তখন বুঝতে পারছি সুস্ততা আল্লাহ পাক এর কত বড় দান। ধন্যবাদ এইরকম সুন্দর একটা পোস্ট করার জন্য
mamun

Hey, Buddy