আজ কয়েক দিন হলো পরিক্ষা শেষ করে আমি বাসায় এসেছি,। বাসায় আসলে বেশ হাসি খুশির মাঝে বসে শুয়েই দিনটা কেটে যায়৷ বেশি একটা কাজও করা লাগে না৷ আমার বড় ভাইয়ের একটা ছোট মেয়ে আছে ওর বয়স চার বছর পার হলো৷ ওর সাথেই সারাটা দিন মজা করি। সে আমার খুব ভক্ত, আমাকে বাবা বলে ডাকে, সারাটা দিনই প্রায় আমার সাথে থাকে, আমাকে মাঝে মাঝে ধরে মারে চুল ধরে টানে। আমার ফোন নিয়ে গজল দেখে, ওর একটা ভালো অভ্যাস হলো ওকে যদি সারা দিন গজল শুনতে দেওয়া যায়, তাহলে ও সারা দিন রুমে বসে একটার পর একটা গজল শুনতে থাকবে। আমি মনে করি ওর এটা অনেক ভালো দিক।
গতকাললে দুপুরে আমি গোসল করে এসে খাবারটা খেয়ে কেবল মাত্রই টিভিটা অন করে শুয়ে টিভি দেখছি, এরই মধ্যে দেখি আমার ভাতিজা এসে হাজির৷। একটা জামা গায়ে, মাথায় ওড়না নিয়ে, তার উপর বেন নিয়ে বেনের সাথে অনেকগুলো ক্লিপ লাগাইছে। দেখতে অনেক সুন্দর লাগছি,। হাতে আমার ভাবির চুড়ি নিয়েছে, কাধে একটা ব্যাগ এবং কোলে একটা পুতুল নিয়ে সে আমার রুমে ঢুকল। রুমে ঢুকেই আমাকে বলছে, বাবা বমার মেয়ে টাকে একটু ধরো তো। পুতুলকে সে তার মেয়ে বলে। 😊 আমার শুনেই খুব হাসি পাচ্ছিল, আমি মুচকি হেসে 🙂 পুতুলটা নিলাম। এরপর সে আমার বিছানায় উঠে আসল।
মানুষটা ছোট হলেও সাজতে সে খুব ভালো বাসে। প্রতিদিন সকাল এবং বিকালে এভাবে সেজে সে আমাদের বাসায় এসে তার দাদু এবং দিদার সাথে আড্ডা দেয় মজা করে,। মাঝে মাঝে পুতুলকে আমার বিছানায় শুয়ে রাখা আর বলে আমার মেয়েটাকে একটু ঘুমায়ে রাখি, খুব বিরক্ত করছে, এগুলো শুনে আমি নিজেই খুব হাসি৷ বিছায় উঠার পর ওকে ডেকে আমার কাছে নিলাম এবং কয়েকটা ছবি তুললাম, ছবি তোলার পরই বলছে, বাবা ছবিগুলো দেখাও দেখি কেমন হলো। সে এখনই বুঝে গেছে ছবি তুললে কেমন হয় সেটা দেখতে হয়৷ 😊 এরপর ছবিগুলো দেখালাম।
অনেকটা সময় ধরে আমি ওর সাথে আড্ডা দিলাম। এরপর ও বিছানায় বসে পুতুল নিয়ে নিজে নিজেই খেলা করল, আমার বলছে বাবা আমার মেয়ের জন্মদিন করব তুমি যাবা। আমি আবার হাসতে হাসতে বললাম আচ্ছা যাবনে। প্রতিদিনই সে এভাবে এভাবে আমার সাথে মজা করে। যদিও মাঝে মাঝে খুব দুষ্টুমিও করে এজন্য অনেক সময় আমি রাগও করি। তখন আমাকে বলে " তোমাদের বাড়ী আর আসব না, তোমরা খালি র��গ করো"। এটা বলেই গেট দিয়ে চলে যায়। কিছু সময় পর আবার এসে বলে বাবা ফোনে একটু গজল দাও দেখি। তখন যদি বলি তুমি বলে আমাদের বাসায় আসবা না৷ তখন বলে কে বললো।
ছোট মানুষ হয়েও সে অনেক চঞ্চল। হাসি মজা করতে খুবই ভালোবাসে। আমাকে বাইরে যাওয়া দেখলেই বাইনা ধরে সেও আমার সাথে যাবে। আমি তো মাঝে মাঝে লুকিয়ে বাসা থেকে মেসে চলে যায়। আমি যখন বাসায় আসি সে খুব খুশি হয়৷ সারা দিনই প্রায় আমার কাছে থাকে। গতকালকে দুপুরে ওর সাথো বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। ও হলো আমার বাসায় ক্ষুদে সদস্য, যে সবাইকো হাসি খুশি রাখে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার পোষ্ট এখানেই শেষ, আবারও দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।



আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে