খাবারের মধ্যে ঔষুধী গুণ।

rasel72



আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল খাবার খেয়ে থাকি, তার মধ্যে কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের পুষ্টি চাহিদা মেটানোর সাথে সাথে ঔষুধের কাজও করে থাকে৷ এরকমই একটা খাবার সম্পর্কে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি৷  ছবিতে যে খাবারটা দেখতে পাচ্ছে, একটা গাছের পাতা এবং ডাউল দিয়ে তৈরি করা হয়৷ পাতাটার নাম গন্ধভাদালের পাতা৷  এটা গ্রামীণ নাম৷ এই গাছের অন্য নাম থাকতে পারে, কিন্তু সেটা আমি জানি না৷ এই পাতার রস অনেকটা তেতো টাইপের। এটার মধ্যে অনেক ঔষুধী গুণ আছে। এটা জ্বর এবং ঠান্ডার ভালো প্রতিশেধক, হিসেবে কাজ করে। ঠান্ডা বা জ্বর আসলে এটার তৈরি রস, বা এর সাথে ডাউল মিশিয়ে তৈরি বড়া খেলে জ্বর বা ঠান্ডা দ্রুত চলে যায়৷ 


এই বড়া বা কাবাব বানানোর জন্য প্রথমে গাছ থেকে পাতাগুলো তুলে এনে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর সেগুলো পাটায় বেটে, মিহি করা হয়৷ এরপর ডাউলগুলো বেটে তাতে পাতাগুলো বেল্ড করে মাখিয়ে নেওয়া হয়৷ তারপর সেটা দিয়ে কাবাব বা বড়া আকৃতি করে বানিয়ে সেটা তেলে ভাজি করা হয়৷ তারপর এগুলো গরম গরম খেতে হয়। তাহলে অসুস্থ শরীর অনেকটা ভালো হয়ে যায়। এটা খেতে অনেক মজা লাগে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা বানিয়ে বিক্রয়ও করতে দেখা যায়৷ এটা বেশ জনপ্রিয় খাবার৷ 

এটা আমাদের বাসায় প্রায়ই বানানো হয়৷ খাবারটা আমার খুবই প্রিয়৷ আমি যখনই বাসায় আসি আমার মা আমার জন্য এটা তৈরি করে থাকে। তবে এই গাছগুলো সব জায়গাতে আবার পাওয়া যায় না। আপনরাও যদি সম্ভব হয়, তাহলে এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগবে, এবং আপনার অনেক উপকারও হবে। বিশেষ করে পাতাটা রস করে একটু গরম করে খেতে পারলে খুব দ্রুত ঠান্ডা সেরে যায়৷ আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে।  সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Comments

rasel72
Thanks