আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। চলুন শুরু করি-
পৃথিবীতে আমাদের অনেক সময় এমন কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, যেটা নিজের আত্নীয়দের থেকেও বেশি গভীর হয়৷ আমার নিজের কথা যদি বলি, আমার কয়েকজন মানুষের সাথে পরিচিয় আছে, যাদের সাথে আমার সম্পর্কটা একদম নিজের আত্নীয় স্বজনদের থেকেও যেনো বেশি৷ আসলে কিছু মানুষের সাথে অনেক দিন ধরে কথা বার্তা, চলা ফেরা করলে, তার সাথে দেখবেন এমন একটা পরিচয় হয়ে যা, আত্নীয়দের থেকেও বেশি৷ এটা শুধু যে নিজ এলার মানুষ হবে এমনটা নয়, এটা দেশের যেকোনো প্রান্তের মানুষের সাথে হতে পারে।
তবে অনলাইনেও কিছু সময় আমরা অনেক অচেনা মানুষের সাথে পরিচয় লাভ করি৷ যাদের সাথে কথা বলতে বলতে আমরা গভীর সম্পর্কে চলে যায়। আমি স্টিমিটে কাজ শুরু করার কিছু দিন পর থেকেই অনেকের সাথে পরিচিত লাভ করি৷ তাদের মধ্যে একজন হলেন সাগর ভাই। তার সাথে আমার আগে কোনো দিন দেখা হয় নাই৷ স্টিমিটে কাজের সূত্রে অনলাইনেই শুধু প্রয়োজন হলে কথা বলা হতো। ভাইয়ের সাথে কথা বলতে বেশ ভালো লাগত। অনেক দিন ধরে ভাবছিলাম ভাইয়ের সাথে দেখা করব৷ কিন্তু আসলে ভাইয়ের বাড়ী অনেক দূরে হওয়ার জন্য আর দেখা করা হয়ে ওঠে নাই৷
কিছু দিন আগে শুনলাম ভাই ঢাকাতে কোচিং করতে এসেছন গাজিপুর ডুয়েট এডমিশনের জন্য৷ এজন্য ভাবলাম ঢাকাতে গেলে ভাইয়ের সাথে দেখা করব। গত কয়েক দিন আমি আমার কয়েকজন বন্ধুদের সাথে ঢাকা গিয়েছিলাম, ডুয়েট ট্যুরে৷ তখন সেখানে গিয়েই ভাইয়ের সাথে প্রথমবারের মতো দেখা করলাম। বেশ ভালো লাগল এতো দিন পর বাস্তবে কথা বলে। অনলাইনে পরিচিত হলেও ভাইয়ের সাথে সম্পর্কটা অনেক ভালো গড়ে উঠেছিল।
দেখা করে অনেকটা সময় ধরে কিছু কথা বললাম। এরপর আমার সময়ের স্বল্পতার কারণে, ওখান থেকে চলে এসেছিলাম৷ বমার সাথে ছিল আমার বন্ধু ইমন। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


