শিক্ষা সামগ্রী দ্রব্যের মূল্যের উর্ধধগতি।

rasel72

আসসালামু আলাইকুম, 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শিক্ষা সামগ্রী জিনিসের মূল্য নিয়ে কিছু কথা শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি- 

দিন দিন আমাদের দেশের সকল দ্রব্য মূল্যের দাম বেড়েই চলেছে। এতে বিকাপে পরেছে খেটে খাওয়া গরিব মানুষগুলো৷  বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পেলেও তাদের বৃদ্ধি পায় নাই আয়-রোজগার। সামান্য টাকা আয় করে তারা না কিনতে পারেন ভালো সবজি, না পারেন একটু ভালো স্বাস্থ্যকর খাবার কিনতে।  তারা যেন কষ্টের মাঝেই দিনগুলো কাটিয়ে দিচ্ছেন৷ এখন টিসিবির ট্রাকের লাইনেট দিকে তাকালে দেখা যায়, মানুষ কত অসহায়, কিছু কম টাকায় জিনিস কেনার জন্য ঘন্টার পর ঘন্টা রৌদে দাঁড়িয়ে থাকেন। তাটও দেখা যায় অনেক সময় সামান্য জিনিসটুকুও কিনতে পারেন না। 

এতো দিনও দেশে শুধু ভোগ্য পণ্যের দাম বেড়েছিল। কিন্তু এখন বাড়তে শুরু করেছে শিক্ষা সামগ্রীর মূল্য। গত কয়েক দিন আগে আমি একটা লাইব্রেরিতে গিয়ে ছিলাম। এক ডজন কলম কিনতে। গিয়ে দাম শুনতেই দোকানদার বললো ৬০ টাকা লাগবে। আমি বললাম কেনো? এক ডজন কলম একবারে কিনলে তো সবাই ৫০ টাকা নেয়, আপনে কেনো ৬০ টাকা নিবেন। তখন তিনি বলে উঠলেন ৫০ টাকা করে পেলে আমি নিজেই কিনব। এরপর তিনি বললেন কলমের দাম বাড়ানো হয়েছে। এজন্য এক ডজন কলমের দাম এখন ৬০ টাকা৷  নিতে হলে নাও না হলো নেওয়ার দরকার নাই। কোনো উপায় খুজে না পেয়ে আমি ৬০ টাকা দিয়েই এক ডজন কলম কিনলাম। দেশের অবস্থা কতটা খারাপ হলে ৫ টাকা মূল্যের কলমের দামও এখন ৬ টাকা হয়ে যায়, সেটা বিবেচনা করুন। 

এটা তো গেলো কলমের কারসাজি৷ এবার আসুন অন্য দিকে। গত পরশু দিন আমার ব্যবহারিক পরিক্ষা ছিল। ব্যবহারিক খাতা জমা দেওয়ার জন্য আমি একটা দোকানে গেলাম ফাইল কেনার জন্য। বেশি দামের ফাইল কিনতে হয় না, ৫ টাকা মূল্যের ফাইল কিনলেই হয়ে যায়৷ গিয়ে তিনটা ফাইল নেওয়ার জন্য যখন ১৫ টাকা দিলাম, তখনই দোকান দার বলে উঠলেন আরও ৩ টাকা দাও,  আমি বললাম কেনো ফাইল তো ৫ টাকা করে। তিনি বললেন না, ফাইলের দাম এখন ৬ টাকা হয়ে গেছে৷ সামান্য ৩/৪ দিনের ব্যবধানে ফাইল প্রতি ১ টাকা করে বৃদ্ধি ঘটেছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের লেখাপড়া না বন্ধ হয়ে যায়। 

এরকম শুধু কলম বা ফাইল নয়, শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল জিনিসের মূল্যই বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আগে যে খাতা আমরা ১০/১৫ টাকা দিয়ে কিনতাম, সেটা এখন ২০ টাকা দিয়ে কেনা লাগে। দেশের অবস্থা কোথায় চলে গিয়েছে, এগুলো না দেখলে বোঝা যাবে না। মাঝে মাঝে মনে হয়, পড়াশুনাটা বুঝি এই বন্ধ হয়ে গেলো। উধর্ধগতিতে সব জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কারুর কোনো মাথা ব্যাথা নাই, শুধু বিপদে পড়েছে গরিব মধ্য বৃত্ত পরিবারগুলো। এই সকল কারণেই আজ গরিব মানুষের সন্তানগুলো সঠিক ভাবে পড়াশুনা করতে পারছেন না। আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা দরকার এক জোট হয়ে,  তা না হলে আমাদের জীবনই বিপর্যয়ের মুখে চলে যাবে। 


আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।  সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments

ashik123
ভাই সব জিনিসের দাম বাড়ছে কিন্তু কলমের দাম এক টাকাও বাড়েনি। কলমের মূল্য তো অনেক কেউ বোঝেনা