আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি। আপনাদের মাঝে হাজির হয়ে গেলেম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আপনাদের সাথে একটা জন্মদিনের গিফট কিনতে যাওয়া নিয়ে আলোচনা করব৷ চলুন শুরু করি-
গত ১৭/১০/২০২২ তারিখে আমার চাচাতো ভাইয়ের ছেলের জন্মদিন ছিল। আমাকে ফোন দিয়ে আসার কথা বলল। যেহেতু জন্মদিনে যেতে হবে কোনো গিফট তো নিতেই হবে৷ এজন্য আমি নিজেই বিকেলে বেরোলাম একটু কিছু গিফট কেনার জন্য। কুমারখালী গিয়ে দেখি সব দোকান বন্ধ পরে হঠাৎ মনে পরল, আজকে সোমবার বাজার সাপ্তাহিক ছুটির দিন৷ কি আর করার কিছু একটা তো কিনতেই হবে এজন্য টেশন বাজারের দিকে হেঁটে গেলাম৷ সেখানে গিয়ে দেখি একটা দোকান খোলা আছে। আমি দোকানটাতে প্রবেশ করলাম।
দোকানে গিয়ে কি যে কিনব এটাই আমি বুঝতে পারছিলাম না। অনেক ভেবে চিন্তে আমি প্রথমে একটা সুপ সেট কিনলাম। এরপর সেটার সাথেই একটা কাঁচের মগ কিনলাম। মগটা দেখতে অনেক সুন্দর লাগছিল। দুইটা কেনার পর আমার বড় বোন বলল তাদের জন্যও একটা কিছু কিনে নিয়ে যেতে৷ এবার আবার ঝামেলা বাধল, এদিকে আমার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু কিনতে তো হবেই৷ আবারও কি কেনা যায় সেটা খুজতে লাগলাম৷ যাই হোক অবেশেষে আমি চিনামাটির প্লেট কিনার সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমার কাছে বেশি টাকা ছিল না, এজন্য চারটা প্লেট কিনলাম। প্রতি পিচ প্লেটের দাম ১৭০ টাকা করে। এগুলো কিনার পর আমি দোকানদারকে বললাম সবগুলো জিনিস আলাদা আলাদা করে র্যাপিন করে দেওয়া জন্য।
র্যাপিন করতে অনেকটা সময় লাগল। তত সময়ে আমি আমার একটা ভাইয়ের সাথে দেখা করলাম। অনেকটা সময় কথা বলার পর আমি আবসর দোকানটাতে গেলাম, সেখানে গিয়ে জিনিসগুলো নিয়ে বাসায় আসার জন্য চলে আসলাম। তিনটা জিনিস মোট ৯৩০ টাকা নিলো। এগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। আসলে জন্মদিনের গিফট দেওয়াটা সব নিজের মধ্যে। আপনে আপনার সার্ধের মধ্যে দিলেই হবে৷
যাই হোক, জন্মদিন উপলক্ষে আমি গিফটগুলো কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য৷



যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে