আপনি কতটা সুখী!
আপনি কতটা সুখী,, কথাটার উত্তর দিতে গেলে হয়ত, আমরা অনেকেই হিমশিম খেয়ে যাব। কারণ বর্তমান পৃথিবীতে কেউ সব দিক থেকে সুখী নয়। তবে এর মাঝে খুঁজলে এমন কিছু ব্যাক্তিবর্গকে পাওয়া যাবে, যারা তাদের জীবনে কিছুটা সুখ শান্তিতে জীবন যাপন করছে। কিন্তু আমার প্রশ্নটা হলো এতো কিছুর মাঝে আমি বা আপনি কতটা সুখী, সেটা জানা বা বিচার করা। আমরা যখনই মনে করি হয়ত বর্তমান সময়টা আমার জন্য সবচেয়ে সুখের, কিন্তু হঠাৎই যেন কোথা থেকে অদৃশ্য ধুলিকণার মতো জীবনে একটা ঝড় চলে আসে, যেটা জীবন টাকে ছন্নছাড়া করে দেয়। জীবনের স্বপ্নগুলোকে গলিত মোমের মতো গলতে থাকে।
কিন্তু আমাদেরকে সব সময় জীবনের প্রতিটা মুহূর্তে সর্তক থেকে কষ্ট সহ্য করে লড়াই করে যেতে হবে, তাহলেই সফলতা পেতে পারব। একটা গল্প, বলি আপনাদেরকে,, গত দুই দিন আগে আমাদের এলাকাতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, কিন্তু দূর্ভাগ্য যে একটা দূর্ঘটনায় অনেকগুলো লোক নিয়ে একটা নৌকা পানিতে ডুবে যায়৷ এর ফলে কিছু মানুষ, মারা যায়৷ যারা মারা গিয়েছে তারা যদি জানত, নৌকায় উঠলে বিপদ হবে তাহলে কখনই তারা নৌকায় উঠত না৷ আমাদের জীবনটাও ঠিক এমনিই৷ যদি আমরা জানতাম, কখন কিভাবে আমাদের জীবনের সুখটা নষ্ট হয়ে যাবে,তাহলে হয়ত সেই কাজে কখনই আমরা যেতাম না।
তবে হ্যা, বাস্তবতা হলো কষ্টের মাঝেই বেশি সুখ লুকিয়ে থাকে। কিন্তু সেটাকে সঠিক ভাবে ধরে রাখতে শিখতে হবে৷ আর চেষ্টটা করতে হবে সব সময় বেশি বেশি আল্লাহ তয়ালার শুকরিয়া আদায় করার, যাতে তিনি আমাদের জীবনের কষ্টগুলোকে দূরে সরিয়ে দিয়ে সুখ ও শান্তি দান করেন। আমাদের নিজ নিজ অবস্থানে সুখী থাকা উচিত। বেশি বিলাশিতা আর প্রাপ্তির আশায় যেন আমরা আমাদের বর্তমান সময়ের সুখটাকে হারিয়ে না ফেলি, সেদিকে খেয়াল রাখতে হবে।
সুতারং সব দিক বিচার করলে দেখা যাবে যে যার নুজ নিজ জায়গা থেকে অনেকটাই সুখী, কিন্তু সেটা আমরা নিজেরা মানতে চাই না৷ আমরা চাই সব সময় উচু থেকে উঁচুতে উঠতে চায়৷ যার কিছু টাকা আছে, সে চাই আরও টাকার মালিক হতে, যার একতলা বাড়ী আছে সে চাই দোতলা করতে, মানুষের আশা, চাওয়াগুলো এভাবেই বৃদ্ধি পায় যার জন্য, কেউই সুখী হতে পারে না৷
আসুন, আমরা সবাই বেশি প্রাপ্তির আশা না করে, যতটা আছে সেটা নিয়েই সুখী থাকি, তাহলে সুখ জিনিসটাকে উপভোগ করতে পারব। আশা করি আমার আজকের লেখাটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


