অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তায়ালার কত বড় নেয়ামত।
অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতাতা আল্লাহ তায়ালার কত বড় নেয়ামত৷ কিন্তু আমরা মানুষ জাতি সুস্থ থাকা অবস্থায় সেটা অনুভব করতে পারি না। যদি মন দিয়ে অনুভব করতে পারতাম তাহলে সব সময় আল্লাহ তায়ালার ইবাদত বন্দিগীতে নিজেকে ব্যস্ত রাখতাম। দুনিয়াবী সব চিন্তা ভাবনা আমাদের মাথায় আসত না। কিন্তু আমরা সুস্থ থাকলে আল্লাহকে ডাকি না। তার কাছে সাহায্য চায় না। যখন অসুস্থ হয়ে যায় তখন তার কাছে সাহায্য চায়, ওয়াদা করি। কিন্তু সুস্থ হয়ে গেলেই আবার সেই ওয়াদা ভঙ্গ করে ফেলি। আমাদেরকে ইমানী শক্তিকে আরও বাড়াতে হবে, তাহলেই আমরা আরও বেশি আল্লাহ তায়ালার নেয়ামত লাভ করতে পারব৷
গত কিছু দিন হলো আমি নিজেও কিছুটা অসুস্থতা বোধ করছি৷ মাঝে মাঝে খুব বেশি ক্লান্ত দেখা দেয়। ঘুম বেশি হয়৷ মাইগ্রেন সমস্যা থাকার কারণে, আরও বেশি সমস্যায় পরতে হয়। কোনো মতেই ঘুমটা যেনো কমাতে পারি না। এদিকে ফজরের নামাজের পর না ঘুমালে যেনো মনে হয়, কোনো একটস ঘোরের মধ্যো ডুবে আছি৷ কোনো দিকে মন বসে না। আপাতত ১ ঘন্টা ঘুমানোই লাগে। বর্তমানে ঋতু পরিবর্তন হওয়ার কারণে, বেশির ভাগ মানুষই অসুস্থ হচ্ছেন।
আমাদের আবাসিকের বেশির ভাগ লোকই বর্তমানে জ্বর ঠান্ডায় ভুগছে। আমি নিজেও কিছু দিন আগে ঠান্ডা থেকে উঠেছি। আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছি৷ সুস্থতা আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত। এজন্য আমাদের সবার উচিত বেশি বেশি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা। আমার খুব কাছের একজন স্যার, তার বাবা খুব অসুস্থ হার্টে রিং পড়ানো হয়ছে। কয়েক দিন পর সেটা আবার নষ্ট হয়ে যায়, আবারও আগামি কালকে পূর্ণরায় রিং পড়ায়ছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেনো তাকে সুস্থতা দান করেন( আমিন)।
আপনারাও সবাই ভালো থাকবপন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷
ধন্যবাদ।


