উপস্থিত বুদ্ধি (তাৎক্ষণিক স্মরণ)
আমি মনে করে আমাদের প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণ মেধা রয়েছে। কেউ সেটাকে নিয়ে কাজে লাগায়, আবার কেউ কাজে লাগায় না। কেউ চেষ্টটা করে আবার কেউ কবুল করে না। কিন্তু কিছু সময় আছে অনেক কিছু জানার পরও, সঠিক সময়ে সেটা কাজে লাগাতে পারে না, বা মাথায় আসে না। হাজার চেষ্টটা করলেও যেনো সেই বিষয়টা মনেই পড়তে চায় না। আমাদের সবার তাৎক্ষণিক স্মরণ একরম না৷ কেউ অল্প পরেই সঠিক সময়ে মাথা ঠান্ডা রেখে কাজে লাগাতে পারে। আর কেউ অনেক জানে কিন্তু সঠিক সময়ে বেশি টেনশন আর চিন্তায় সব গুলিয়ে ফেলে।
আমার সাথে ঠিক এমনটায় হয়। কোচিং সকল পরিক্ষায় আমি যে বিষয়গুলো জানি, বা সবচেয়ে সহজ৷ পরিক্ষার হলে বসে সেই বিষয়গুলোই আমার মাথায় আসতে চায় না। এজন্য প্রতি পরিক্ষায় কয়েক নাম্বার কমে যায়। বিশেষ করে কেমিস্ট্রি এবং ইংরেজির কমন কিছু বিষয় আমি পরিক্ষার সময়ই ভুলে যায়। অথচ, সেগুলো আমি অনেক বার করেছি। গতকালকে আমাদের আবাসিকে পরিক্ষা ছিল। যথা সময়ে পরিক্ষা দেওয়া শুরু করলাম। দিতে দিতে কিছু কমন জিনিসগুলো আমি ভুল করে ফেললাম। তাও আবার কেমিস্ট্রির।
সবগুলো পরিক্ষায় কেমিস্ট্রির সত্য/মিথ্যা এবং গ্যাপ পূরণ যেনো ভুল হওয়া একটা নিয়ম হয়ে গিয়েছে। কোনো মতেই এটা কমাতে পারতেছি৷ গতকালকে পরিক্ষা দেওয়ার পর মনটা সবচেয়ে বেশি খারাপ লাগল। গত একমাসে পাঁচটা পরিক্ষা দিলাম, সবগুলোতেই কেমিস্ট্রি খারাপ হয়েছে। বাকি বিষয়গুলোতে ভালো নাম্বার পেয়েছি। কেমিস্ট্রি নিয়ে কি যে করব, দিশা পায় না।
আল্লাহ তায়ালার উপর ভরসা রেখে চেষ্টটা করে যাচ্ছি, ইনশাআল্লাহ, সব কিছু খুব তারাতারি ঠিক হয়ে যাবে। সবাই ভালে থাকবপন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
ধন্যবাদ


