আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আপনাদের সাথে আমার ভাতিজাকে নিয়ে কিছু কথা শেয়ার করব। চলুন শুরু করি-
আমাদের প্রত্যের বাড়ীতেই ছোট বাচ্চারা আছে। অনেক সময় দেখা যায়, কিছু বাচ্চা ছোট হলেও, তারা যেনো বড়দের মতো কথা বলা, হাসাহাসি করতে পারে। মাঝে মাঝে তাদের কাজ এবং কথা শুনলে আমরা নিজেরাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকি। মাঝে মাঝে আবার তাদের কিছু কর্মকান্ডে আমরা খুবই বিরক্তি বোধ করি। আসলে বাচ্চাদের স্বভাবগুলোই এমন৷ তাদেরকে যে কাজগুলো করতে বারন করবেন, তারা সেগুলোই বেশি করে করবে। যেখানে যেতে নিষেদ্ধ করবেন, সেখানেই আগে চলে যাবে। মূলত তারা সব সময় হাসি খুজির মধ্যে থাকতে পছন্দ করে। 
গত পরশু দিন আমি ইফতারের কিছুটা আগে ইফতারের সকল জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কারণ, ইফতারির সময় হয়ে যাচ্ছিল। সেই সময়ে আমার ভাইয়ের মেয়ে এবং আমার এক বন্ধু আমার বিছানার উপর বসে ছিল। আমি এই দিকে কাজ করতেছি আর তাদের আড্ডা দেওয়া দেখতেছি। কিছুটা সময় পর ভাতিজার দিকে তাকিয়ে দেখি, সে আমার রুমাল নিয়ে, মুখে বেধে আমার বন্ধুকে ভয় দেখাচ্ছে। সে যেনো ডাকাতদের মতো সেজেছে, যাতে সবাইকে ভয় দেখানো যায় হা হা৷ এরপর আমার দিকে তাকিয়ে একটু ভয় দেখানোর দৃষ্টিভঙ্গী করতে লাগল। আমি নিজেও একটু ভান করে বললাম,, ওরে বাপরে আমি তো ভয় পাচ্ছি।
সে যেনো আমার এই কথা শুনে খুব খুশি হলো। সে আবারও আমার বন্ধুকে ভয় দেখাতে লাগল। আমি আবার আমার কাজের দিকে মনো নিবেশ করলাম। আসলে বাচ্ছারা মাঝে মাঝে নিজেরাই এভাবে নানা ধরনের কর্মকান্ডের মাঝে হাসি খুশি থাকার চেষ্টা করে। আমার ভাইয়ের মেয়ে একটু বেশিই চঞ্চল৷ সে সব সময় ছুটাছুটি করে বাড়ীর সবাইকে মাতিয়ে রাখে। আবার মাঝে মাঝে এমন কিছু কাজ করে, যেগুলোর জন্য তার উপর প্রচন্ড রাগ হয়। কিন্তু, আসলে সে যদি বুঝতো এটা করলে আমাকে রাগ করবে৷ তাহলে হয়ত সে আর কোনো দিন এই কাজ করত না।
আমরা সবাই শৈশবে এরকম নানা ধরনের মজার সব কান্ড করে থাকতাম৷ কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমার আচার ব্যবহার, চিন্তা চেতনা সবই পাল্টাতে থাকে। মাঝে মাঝে আমার নিজেরই শৈশবের কথা মনে পরলে হাসি পায়। আবার অনেক সময় সেই স্মৃতিগুলো মনে পরলে, কষ্ট লাগে। সেই সময়গুলো কত আনন্দের মাঝে কাটত। কিন্তু বর্তমানে আমরা সবাই যেনো একটা রোবটিক মানুষের মতো জীবন যাপন করতেছি।
আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।


