ভিনদেশী চায়ের দোকান৷  ( শিক্ষনীয় পোষ্ট)

rasel72

আজকের পোষ্টের টাইটেলটা দেখে হয়ত, আপনারা অনেকে অনেক কিছু ভাবতে শুরু করেছেন। ভাবাটাই স্বাভাবিক। আজকে আমি আপনাদের সাথে আমার দেখা একটা চায়ের দোকানের আলোচনা করব৷ আশা করি এখান থেকে কিছুটা হলেও আপনারা শিক্ষাগ্রহণ করতে পারবেন৷ 

গত কালকে আমি আমার মামা, এবং খালাদের সাথে পাবনা জেলাতে গিয়েছিলাম আমাদের একটা জরুরি কাজ করতে৷ বলতে পারেন অনেকটা ঘুরতেই গিয়েছিলাম। আমি এই প্রথমবার পাবনা জেলাতে ঘুরার বা কাজের উদ্দেশ্যে গেলাম। পাবনাতে আমার নানীর নাতী ছেলেরা আছে। তাদের বাসায় গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি এবং আমার ছোট মামা বিকেলে হাটতে গিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম চা খাওয়ার উদ্দেশ্যে। দোকানে গিয়ে আমি দোকান দারকে খুজে পাচ্ছিলাম না৷ শুধু দেখলাম ৯/১০ বছর বয়সের একটা ছোট মেয়ে দোকানের মধ্যে আছে৷ পরে জানতে পারলাম ঔ মেয়েটাই দোকানদার৷ 

আমি অনেকটা অবাক হয়ে গেলাম, এতো ছোট একটা মেয়ে এতো বড় চায়ের দোকান ওতো টুকু একটা মেয়ে একাই চালায়৷ যাই হোক আমরা দুইটা চা বানাতে বললাম৷ মেয়েটা চা বানিয়ে আমাদের কাছে দিয়ে গেল। চা টা খেয়ে বেশ ভালো লাগল। মানুষটা ছোট হলেও অনেক সুন্দর চা বানাতে পারে৷ আমি যানি না সে কোন কারণে, এতো ছোট বয়সে নিজেই দোকান চালাচ্ছে। হয়ত তার পারিবারিক অনেক সমস্যা থাকার কারণে সে এই পরিস্থিতির শিকার। 

এই বয়সে একটা মেয়ের হেসো খেলে আনন্দ করে লেখাপড়ার মাধ্যমে দিনগুলো পার করার কথা ছিল।  কিন্তু সে এই সময়ে সারাটা দিন দোকানে থেকে মানুষকে চা বানিয়ে, নানা ধরনের জিনিস বিক্রয় করে যাচ্ছে। কখন চুলার পাশে দাড়িয়ে চা বানাচ্ছে, কখনও অন্যদের পান সিগারেট দিচ্ছে। আমি চা খেতে খেতে তার সকল কার্যক্রমগুলো লক্ষ্য করলাম। কোন কোন মানুষকে চা দিচ্ছে সব দিক তাকে মনে রাখা লাগছে। কখন পানি বেশি গরম করতে হবে, কখন চুলাতে লাকরি দিতে হবে, সবই সে নজরদারি করছে। 

মেয়েটাকে দেখে আমি একটা কথা ভাবলাম, মানুষ পরিস্থিতির কারণে অনেক কিছুই হাসিমুখে শিকার করে নিতে হয়। জীবনটা বড়ই অদ্ভুত,  কখন কোন ঝড় চলে আসবে সেটা বলা মুশকিল। আমার নিজের কাছে খুবই খারাপ লাগল মেয়েটাকে দেখে। আল্লাহ তায়ালা আমাদেরকে কখন কোন পরিক্ষায় ফেলবেন, সেটা বোঝা কষ্টকর।   আমি মনে করি মেয়েটাকে দেখে আমাদের শিক্ষাগ্রহণ করা উচিত,  জীবনে সব পরিস্থিতিতেই চেষ্টটা করে যেতো হবে৷ কাজ করে খেলে সম্মান চলে যায় না। এটা আমাদেরকে সব সময় বুঝতে হবে। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য। 

Comments