দুপুরের রৌদ উজ্জল আকাশের সুন্দর ফটোগ্রাফি

rasel72
আসসালামু আলাইকুম, 

সবাই কেমন আছন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও সৃষ্টিকর্তার দয়ায় অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ফটোগ্রাফি পোষ্ট নিয়ে৷ চলুন শুরু করি- 

আজকে সকাল থেকেই আকাশে বেশ ভালো রৌদ উজ্জল দেখা যাচ্ছিল।  সকালটা বেশ সুন্দর ভাবেই কাটল। দুপুরে যোহরের নামাজ আদায় করে আসার সময় আকাশের দিকে তাকিয়ে দেখি,  রৌদের জন্য বেশি সময় তাকায়ে থাকস যাচ্ছে না। আকাশ সুন্দর নীল রঙে ভরপুর। সাদা সাদা গুচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে। আকাশ যেন এক অপরূপ রূপে সেজেছে। এটা দেখেই আমি আমার ফোনটা দিয়ে ক্যামেরায় ক্যাপশন করলাম ছবিগুলো। 


আমরা সব সময়ই প্রকৃতির প্রেমে পরে যায়। নানা সময় আমরা সময় পেলেই চলে যায় প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে।  কখনও পাহাড়, কখনও বা সমুদ্র সহ প্রকৃতির সেই মায়াবি, মুগ্ধ রূপের মাঝে নিজেকে হারিয়ে ফেলি৷ 

আকাশ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। রৌদ উজ্জল আকাশ দেখতে দেখতে হঠাৎই আবার কালো মেঘে আচ্ছাদিত হয়ে যায়। মেঘ ভেঙে ভারি বৃষ্টি বর্ষিত হয়৷ এরই মাঝে আবার দেখা যায় বৃষ্টি চলে গিয়ে পূর্ণরায় রৌদ চলে আসে। প্রকৃতির নানা বিধ নিয়মের খেলা বোঝা বড় দায়।  এই প্রকৃতির আসল রূপকে উপভোগ করতে হলে আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে।

আকাশের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথো শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।  সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ফটোগ্রাফি পোষ্টটা দেখার জন্য।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে