অভ্যাসটা রয়ে গেছে...!
আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের নিয়ম মেনে চলি। কিছু কিছু অভ্যাস আমাদের রুটিনে আপনা আপনি যোগ হয়ে যায়। কখন যে কিভাবে অভ্যাসগুলো রুটিনে পরিণত হয়ে যায় বোঝা যায় না৷ এই অভ্যাসটা হতে পারে ভালো হতে পারে মন্দ। তবে অনেক ক্ষেত্রে হয়ত মন্দের প্রভাব বেশি৷ আমরা অনেকে আছি যারা চা খেতে খুবই পছন্দ করি৷ এক কাপ চা না খেতে পারলে যেনো শান্তি লাগে না। সুযোগ পেলেই যেন দোকানে ছুটি চায়ের টানে। কেউ বা বাসায় নিজেই তৈরি করে খেয়ে থাকি।
আমি নিজেও চা প্রচুর খাই৷ কবে কবে যে এভাবে চা খাওয়ার এতোটা অভ্যাস হয়ে গেল, নিজেও জানি না। মেসে থাকার সময় থেকে মাঝে মাঝেই নিজে রুমে সময় পেলে চা বানায়ে খেতাম৷ আর অনেক সময় মাথা ব্যাথা বা ঘুম কাটানোর জন্য খেতাম৷ বর্তমানে গাজিপুরে এডমিশনে এসে চা খাওয়াটা যেনো একটা অভ্যাসে পরিণ হয়ে গিয়েছে। সকালে নাস্তা করার আগে চা এবং সন্ধার পর চা না খেলে যেনো দিনের খুদাটা অপূর্ণ থেকে যায়।
তবে গত ২/৩ দিন হলো অভ্যাসটাকে বাদ দেওয়ার চেষ্টটা করতেছি৷ কারণ, এতে আমার সময়ের ও অপচায় হচ্ছে আর বেশি চা খেলে হয়ত ক্ষতির দিকেও যেতে পারে৷ এজন্য বাদ দেওয়ার চেষ্টটা করতেছি। তবে হয়ত পুরোপুরি বাদ দিতে পারব নানে। কিছুটা হলেও কমবে। আপনাদেরও হয়ত আমার মতো এভাবে চায়ের অভাস থেকে থাকবে। তবে এটা মন্দ নয়।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন পোষ্ট নিয়ে৷ সবাইকে অনেক ধন্যবাদ আজকের লেখাটা পড়ার জন্য।


