হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন৷ আমিও সৃষ্টিকর্তার দয়ায় অনেক ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা পোষ্ট নিয়ে৷ আজকে আমি, আমার জীবনের কিছু স্মৃতিময় ঘটনা আলোচনা করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
আমাদের জীবনের কিছু কিছু স্মৃতি রয়েছে যেগুলো আসলে পূরোপুরি ভোলা যায় না। বিশেষ করে পড়াশুনার সময়ে বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো৷ যেগুলো আর খুজলেও পাওয়া যাবে না। আজকে অনেক দিন পর আমি আমার ফোনের পুরনো সব ছবিগুলো দেখছিলাম, হঠাৎই আমার চোখের সামনে একটা ছবি চলে আসল। ছবিটা চোখের সামনে আসার সাথে সাথে আমার পূরনো স্মৃতি মনে পরে গেল। ঘটনাটা ২০২১ সালের৷ যখন করোনা মহামারির থাবা থেকে আমরা একটু একটু করে স্বস্তি পাচ্ছিলাম। নিজেরস নিজেদের কর্ম স্থলে ফিরতে শুরু করেছিলাম। আমার বন্ধ থাকা কলেজও হঠাৎই খুলে দিয়েছিল এবং পরিক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছিল।
আমি তখন তৃতীয় সেমিস্টারে পড়াশুনা করতাম। হঠাৎই করোনা মহামারির ছুটির পর বমার পর্ব সমাপনী পরিক্ষার তারিখ ঘোষণা হলো। এদিকে অনেক দিন হলো আমি মেস ছেড়ে দিয়ে সব কিছু নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। কয়েক মাস বাসায় থাকলাম। সেহেতু পরিক্ষার তারিখ দিয়ে দিয়েছে, তাই বাসা থেকে বললো এবার মেসে গিয়ে ভালো করে পড়াশুনা করে পরিক্ষাটা দিতে৷ কিন্তু করোনার কারণে কুষ্টিয়া শহরের সকল মেস মালিক মেস বন্ধ করে দিয়েছিল। এর মাঝে নতুন মেস খোজা ছিল কষ্ট কর৷ আমরা যারা এক সাথে মেসে থাকতাম তারা সবাই-ই মেস ছেড়ে দিয়ে বাসায় চলে এসেছিলাম।যেহেতু এখন সবারই পরিক্ষা হবে তাই সবাইকেই মেসে উঠতে হবে৷
আমি সবার সাথে যোগাযোগ করলাম। সবাই কোন মেসে উঠবে জিগাতেই সবাই বললো আমরা সবাই মিলে একটা নতুন মেস খুজে সেখানে সবাই উঠব৷ এই কথা মতোই একটা দিন ঠিক করা হলো৷ আমরা সবাই কুষ্টিয়া পলিটেকনিকের সামনে এসে দেখা করলাম৷ সকাল ১০ টার দিকে বের হলাম মেস খুজতে৷ সারাটা দিন খুজলাম, মেস পেলেও ভাড়া বেশি, আর না হলে পরিবেশ ভালো না। ওই দিন আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল৷ বৃষ্টির মাঝেই আমরা মেস খুজলাম৷ কিন্তু সারা দিন খুজেও আমাদের মন মতো মেস পেয়েছিলাম না৷ এরপর বিকালের দিকে আমরা আমাদের এক বড় ভাইয়ের মেসে যায়, সেখানে গিয়ে দেখি অনেকগুলো সিট খালি আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে সেখানেই উঠে পরি।
এরপর সন্ধার দিকে কাটাইখানার মোড়ে এসে আমরা সবাই নাস্তা করলাম। তারপর যে যার মতো বাসায় চলে এসেছিলাম৷ সেই দিনটা মেস খুজতে গিয়ে আমরা সবাই অনেক কষ্ট করেছিলাম, বৃষ্টির মাঝে হেঁটে হেঁটে সব জায়গায় গিয়ে রুম দেখেছিলাম, এজন্য দিনটার কথা সব সময় মনে থাকবে৷ আর এভাবে বন্ধুদের সাথে মেস খোজাও একটা আনন্দের বিষয়৷ আজকে হঠাৎ মনে পরতেই আপনাদের সাথেও ঘটনাটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্টে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের সুন্দর মতামতটা জানানোর জন্য৷



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ