শাপলা ফুলের ক্ষেত্র ।

rasel72


আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আবারও আপনাদের মাঝো হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আপনাদেরকে  সাথে শাপলা ফুল নিয়ে কিছু কথা শেয়াী করব৷ চলুন শুরু করি-

শাপলা ফুল চেনে না এমন কোনো ব্যক্তিকে হয়ত খুজে পাওয়া যাবে নানে। এটা আমাদের জাতীয় ফুল। বিভিন্ন বিল খালে এমনকি পুকুরের শাপলা ফুল ফুটতে দেখা যায়। বিশেষ করে বিলে শাপলা বেশি ফটে। এটা সাদা এবং গোলাপি কালার হয়ে থাকে। অনেকে যেটাকে আমরা লাল শাপলাও বলে থাকি। শাপলা ফুলের বিভিন্ন অংশ আমরা সবজি হিসেবেও খেয়ে থাকি৷ শাপলা ফুলের যে কড়ি তৈরি হয়, সেটাকে আমরা ঢ্যাপ বলে থাকি৷ এটা আমরা অনেকেই খেয়ে থাকি৷ এটা খেতে অনেক মজা লাগে। এছাড়াও শাপলা ফুলের লতি বা যেটার সাথে ফুল ফুটে থাকে সেটা আমরা ভাজি করে খেতো থাকি। 

তবে শাপলা ফুল সব জায়গায় দেখা যায় না। আমাদের এলাকাতে এটা দেখা যায় না বললেই চলে। আমি অনেক দিন হলো কোথায় শাপলা ফুল ফুটতে দেখি নাই৷  আজকে আমি একটা বিবাহরে বর যাত্রী গিয়েছিলাম। আমরা পাংশার একটা এলাকাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কয়েকটা বিলের মতো ছোট জায়গা দেখলাম। যেখানে পানি রয়েছে। এই বিলে অনেক শাপল ফুল ফুটে আছে। সবগুলোই গোলাপী শাপলা। তবে একটা শাপলাও ফুটেছিল না,  কেবল মাত্র কড়ি তৈরি হয়েছিল৷ দেখতে অনেক সুন্দর লাগছিল। 

আমি একটা শাপলা তুলতে গেলাম, কিন্তু দুঃখের বিষয় পানিতে নেমে তুলতে পারলাম না। জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল৷ শাপলা ফুল আমরা অনেক সময় বিভিন্ন কাজে ব্যবহার করি। শাপলা যে স্থানে ফুটে ছিল স্থানটা দেখতে অনেক সুন্দর লাগছি,।  সামনে মাঠ ভরা ধান খেত, তারই পাশে ছোট বিলের মাঝে ফুটে আছে অনেক শাপলা। 

আজকে এলাকাটা ঘুরে বেশ ভালো লাগল। আশা করি শাপলা ক্ষেত্রটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷ 

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য৷ 

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে